ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। জিদানের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছিল, পরবর্তী কোচ হচ্ছেন জিদান। সেই আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। ১৯৯৮ সালে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের ব...