যেকোনো বড় টুর্নামেন্টে আনহেল ডি মারিয়া আর্জেন্টিনার বড় শক্তি। কিন্তু বড় আসর মানেই যেন দি মারিয়ার ইনজুরি! এবারের কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েন। মাঠ ছাড়তে বাধ্য হন। ভক্তরা ছিল দুশ্চিন্তায়। কিন্তু আর্জেন্টিনা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের উইঙ্গার ঠিক আছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও খেলতে পারবেন। ২০১৪ বিশ্বকাপ ও গত বছরের কোপা আমেরিকা চলাকালে ইনজুরির কবলে পড়েছিলেন দি মারিয়া। বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেননি। এবার তাই পানামার বিপক্ষ শনিবার বাংলাদেশ সময় সকালের ম্যাচে...