বিশ্ব ক্রিকেটে দ্রুত রান করার জন্য তার জুড়ি মেলা ভার। আইসিসির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও দ্রুত ওপরের দিকে উঠে এসেছিলেন। ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। বিশ্বকাপে ৫১ বলে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু টানা ৫ ইনিংসের তিনটি শূন্য ও ২টি এক অঙ্কের রান গ্লেন ম্যাক্সওয়েলকে কোন অন্ধকারেই না ঠেলে দিয়েছিল! নেমে এসেছিল নির্বাচকদের কুড়াল। বাদ পড়েছিলেন। এবং ফিরে শোককে শক্তিতে রূপ দিয়ে ম্যাক্সওয়েল নিজের মতো করেই নিজেকে প্রমাণ করেছেন। ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচ খেলেছিলেন। একটিতে ব্যাট করতে হয়...