যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্ক, এখানে চালডাল ডটকমের কল সেন্টার বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম সফল পথপ্রদর্শক হিসেবে পরিচিত চালডাল ডটকম এখন এক গভীর অস্তিত্বসংকটের মুখে। ২০১৩ সালে যখন দেশে অনলাইন গ্রোসারি ব্যবসার ধারণাটি নতুন, তখন ‘সময় বাঁচাও, খরচ বাঁচাও’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং সিলেটের মতো বড় শহরগুলোতে দ্রুততম সময়ে পণ্য পৌঁছে দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিল তারা; কিন্তু ২০২৬ সালের মার্চে এসে সেই আস্থার দেয়ালে বড় ধরনের ফাটল ধরে...