রাজধানী ঢাকার বায়ুর মান সকালে সহনীয় ছিল। তবে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৪০তম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, সকাল পৌনে ৮টায় ঢাকার স্কোর ছিল ৬২। ৫১ থেকে ১০০ স্কোরকে সহনীয় বা মাঝারি মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। একই সময়ে ১৫৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ভিয়েতনামের হো চি মিন সিটি। ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর।ভারতে...