গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে লাগা আগুন দুপুর দেড়টায়ও নেভানো সম্ভব হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শ...