গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হাজি মাজার বস্তি থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হাজি মাজার বস্তি থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। গতকাল রোববার রাত আটটার দিকে তুরাগ নদের তীরবর্তী হাজি মাজার বস্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ ও টঙ্গী পশ্চিম থানার পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানের সময় মাদক সেবনের অভিযোগে ২০...