CATEGORY ARCHIVES: আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বিপর্যয় মৃতের সংখ্যা ১৭৭ ছাড়াল, নিখোঁজ সহস্রাধিক
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বিপর্যয় মৃতের সংখ্যা ১৭৭ ছাড়াল, নিখোঁজ সহস্রাধিক

নেপালে গতকাল বুধবার আকস্মিক বন্যা ও ভূমিধসের পর একজন বয়স্ক নারীকে উদ্ধার করা হয়েছে নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় দুর্যোগে এ পর্যন্ত ১৭৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। খবর বিবিসির। রয়টার্সের খবরে নেপালের পর্যটন কর্মকর্তা ও পুলিশ জানায়, নেপাল ও তিব্বতে এ পর্যন্ত ১৫০০ জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নেপালে অন্তত ৫৪ জন মার্কিন পর্যটক নিখোঁজ হয়েছেন। নেপালের রাসুয়া...

কেন নেপালে এই বিপর্যয় বৈজ্ঞানিক বিশ্লেষণের সারসংক্ষেপ
কেন নেপালে এই বিপর্যয় বৈজ্ঞানিক বিশ্লেষণের সারসংক্ষেপ

বন্যা ও ভূমিধসের পর বিধ্বস্ত ঘরবাড়ি। নেপালের নুয়াকোট জেলায়, ২৬ আগস্ট ২০২৬ নেপালে গতকাল বুধবার আকস্মিক ও ভয়াবহ যে ভূমিধস ও বন্যা হয়েছে, তাতে পাহাড় থেকে প্রবল কাদা ও পানির স্রোত অনেকটা ‘তরল কংক্রিটের’ মতো নেমে এসেছে। এমন প্রবল স্রোত আগে থেকে অনুমান করা কার্যত অসম্ভব। দৌড়ে পালিয়ে এর আঘাত থেকে প্রাণরক্ষা করাটাও বেশ কঠিন। নেপালের তিব্বত সীমান্তবর্তী অঞ্চলটিতে এই ভূমিধস–বন্যার যথাযথ কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, হিমালয়ের জটিল ভূপ্রকৃতির কারণে এমন আকস্মিক দুর্য...

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোমে লেবানন-ইসরাইল সরাসরি বৈঠকে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোমে লেবানন-ইসরাইল সরাসরি বৈঠকে

যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ইতালির রাজধানী রোমে মঙ্গলবার (৪ আগস্ট) নতুন দফায় সরাসরি আলোচনা শুরু করেছে লেবানন ও ইসরাইল। বৃহস্পতিবার পর্যন্ত এ আলোচনা চলার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ইতালির রাজধানী রোমে মঙ্গলবার (৪ আগস্ট) নতুন দফায় সরাসরি আলোচনা শুরু করেছে লেবানন ও ইসরাইল। আলোচনায় দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি তুলেছে বৈরুত। দুই দেশের প্রতিনিধিদল বহনকারী গাড়িবহর মঙ্গলবার সকালে রোমে অবস্থিত মার্কিন দূতাবাসে পৌঁছায়। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত এ আলোচনা চলার...

ইয়েনের পতন ঠেকাতে বাজারে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র ও জাপান
ইয়েনের পতন ঠেকাতে বাজারে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র ও জাপান

জাপানি মুদ্রা ইয়েনের দরপতনে এশিয়ার অন্যান্য দেশের মুদ্রাবাজারে সৃষ্ট সম্ভাব্য অস্থিরতা এড়াতে যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মঙ্গলবার (৪ আগস্ট) সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইয়েনের অতিরিক্ত দুর্বলতায় ১৯৯০-এর দশকের শেষের দিকের এশীয় আর্থিক সঙ্কটের মতো পরিস্থিতি তৈরি হতো। তাই গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে ইয়েন কেনার মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করেছে। ১৯৯৮ সালের পর এই প্রথম দুই দেশ এ ধরনের যৌথ উদ্যোগ ন...

৩ দিনের মধ্যে ক্ষমা না চাইলে ফেসবুকে আইনি সুরক্ষা বাতিলের হুঁশিয়ারি ভারতের
৩ দিনের মধ্যে ক্ষমা না চাইলে ফেসবুকে আইনি সুরক্ষা বাতিলের হুঁশিয়ারি ভারতের

মেটা প্রধান মার্ক জাকারবার্গকে ক্ষমা চাইতে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তিন দিনের আল্টিমেটাম জারি করেছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও সরিয়ে নেয়ার ঘটনায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বে পরিচালিত এই সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলার ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত’ বলে আখ্যা দিয়েছে। কমিটির মতে, ১৪০ কোটি ভারতবাসীর নির্বাচিত প্রতিন...

ইরানের সাথে শিগগিরই সমঝোতা অর্জনের আশাবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের
ইরানের সাথে শিগগিরই সমঝোতা অর্জনের আশাবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ইরানের সাথে দুয়েক দিনের মধ্যে একটি সমঝোতা হতে পারে বলে মঙ্গলবার (৪ আগস্ট) আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ইরানের সাথে দুয়েক দিনের মধ্যে একটি সমঝোতা হতে পারে বলে মঙ্গলবার (৪ আগস্ট) আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এ খবরে গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে তেল পরিবহন বাড়তে পারে- এমন প্রত্যাশায় বিশ্ববাজারে তেলের দাম অনেক কমেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসিকে বলেন,...

ট্রাম্পের গলফ কোর্সের কাছে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার
ট্রাম্পের গলফ কোর্সের কাছে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

লস অ্যাঞ্জেলেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ কোর্সের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। ঘটনাস্থলে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল। তহবিল সংগ্রহের জন্য আয়োজন করা হয়েছিল ওই নৈশভোজের। তদন্তকারীরা বলেন, গ্রেপ্তার ব্যক্তির নাম জিনিন জন টায়েলে, বয়স ৩৮ বছর। র‍্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদ উদ্ধার...

বিশ্ববাজারে আবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
বিশ্ববাজারে আবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা অনিশ্চিত হওয়ায় মধ্যপ্রাচ্যে সরবরাহ উদ্বেগে বিশ্ববাজারে আবারো তেলের দাম এক শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দিয়েছে। তারই ফলশ্রুতিতে আজ মঙ্গলবার থেকে বিশ্ববাজারে তেলের দাম প্রায় এক শতাংশ বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ১২ ডলার বেড়ে ৮৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। আগের দিন ব্রেন্টের দাম সাত শতাংশ কমে গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে, যুক্ত...

হরমুজ প্রণালী চালুর জন্য ইরান-ওমান সমঝোতার চূড়ান্ত পর্যায়ে
হরমুজ প্রণালী চালুর জন্য ইরান-ওমান সমঝোতার চূড়ান্ত পর্যায়ে

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পেন্টাগনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রস্তাবিত এই ব্যবস্থার বিষয়টিকে বেশ সন্দেহের চোখে দেখছেন। ইরান ও ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আবারো বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে। সোমবার মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি এ খবর নিশ্চিত করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু মঙ্গলবার (৪ আগস্ট) জানিয়েছে, সম্ভাব্য এই সমঝোতার শর্ত...

আনুষ্ঠানিকভাবে দেশের নাম বদলে ফেলল ‘নাওয়েরো’
আনুষ্ঠানিকভাবে দেশের নাম বদলে ফেলল ‘নাওয়েরো’

ছোট দ্বীপরাষ্ট্র নাওয়েরোর পার্লামেন্ট ভবন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরুর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে। এখন থেকে দেশটির নতুন নাম নাওয়েরো প্রজাতন্ত্র। স্থানীয় ভাষার উচ্চারণ ও বানানের সঙ্গে মিল রেখেই এ পরিবর্তন আনা হয়েছে। নাওয়েরোর প্রেসিডেন্ট ডেভিড অ্যাডিয়াং বলেন, ‘দেশের আন্তর্জাতিক পরিচিতিমূলক সংকেত বা কোডও বদলানো হবে। এত দিন দেশটির নাগরিকদের নাউরুয়ান বলা হলেও এখন থেকে তাঁদের দিই—নাওয়েরো নামে ডাকা হবে।’ সরকার বলেছে, এ পরিবর্তনের মাধ্যমে নাওয়েরো তার ঐতিহ্যবাহী...

কেন ট্রাম্পকে আর বিশ্বাস করেন না সাধারণ ইরানিরা
কেন ট্রাম্পকে আর বিশ্বাস করেন না সাধারণ ইরানিরা

ইরানের রাজধানী তেহরানে একটি বিলবোর্ডে কফিনে শায়িত অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হয়েছে। ৩০ জুলাই ২০২৬ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই ইরানকে ঘিরে যুদ্ধ নিয়ে নানা ঘোষণা দিয়ে আসছেন। তিনি কখনো ব্যাপক বোমা হামলার হুমকি দিচ্ছেন, আবার কখনো নতুন করে আলোচনা শুরুর দাবি করছেন। ইরানের রাজধানী তেহরানে একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ফায়েজেহ মার্কিন প্রেসিডেন্টের কথায় গুরুত্ব দেওয়া বা এসব নিয়ে ভাবা অনেক আগেই বাদ দিয়েছেন। ২৭ বছর বয়সী এ...

হরমুজ ও পারমাণবিক ইস্যুতে ইরানকে ট্রাম্পের হুমকি
হরমুজ ও পারমাণবিক ইস্যুতে ইরানকে ট্রাম্পের হুমকি

ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; যদিও তেহরান এ দাবি অস্বীকার করেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেছেন, একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ইরানের সামনে এটি ‘শেষ সুযোগ’। না হলে দেশটিকে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। হোয়াইট হাউসে গতকাল সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে তিনি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছেন। একই দিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এ দাবি অস্বীকার করে ব...

অমিত শাহর পদত্যাগ দাবি, ‘তেলাপোকা’ মন্তব্যে উত্তাল রাজনীতি
অমিত শাহর পদত্যাগ দাবি, ‘তেলাপোকা’ মন্তব্যে উত্তাল রাজনীতি

শিক্ষার্থীদের ওপর পেলেট বা ছররা গুলি ছোড়াসহ দমন–পীড়নের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে সরব রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গতকাল বুধবার রাতে সিজেপি মুখপাত্র সৌরভ দাস লোকসভায় দেওয়া রাহুলের ভাষণ ট্যাগ করে ‘এক্স’ হ্যান্ডেলে বলেন, ‘বিষয়টি খুবই গুরুতর। স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জবাব দিতেই হবে।’ প্রশ্নপত্র ফাঁস রুখতে এবং অপরাধীদের কঠোর শাস্তি দিতে কেন্দ্রীয় সরকার এক সংশোধনী বিল এনেছে। গতকাল রাতে ল...

৩ লাখ রোহিঙ্গা ফেরাতে সম্মতি দিয়েছে মিয়ানমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩ লাখ রোহিঙ্গা ফেরাতে সম্মতি দিয়েছে মিয়ানমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। গতকাল বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। মালয়েশিয়া থেকেও পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সরকার সম্মত হয়েছে বলে সাংবাদিকদের জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই দেশের মধ্যে আলাপ-আলোচনার পর মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে। আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ‘এ কারণেই মিয়ানমারের সঙ্গে ভা...

২১ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কারে চমক
২১ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কারে চমক

জিম্বাবুয়েতে সম্পূর্ণ নতুন এক প্রজাতির ডাইনোসরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাগৈতিহাসিক এ প্রাণীর জীবাশ্মটি ডাইনোসরদের বংশবৃদ্ধি ও বিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে নতুন কিছু সূত্র দিচ্ছে। বিজ্ঞানীরা গতকাল বুধবার জানিয়েছেন, নতুন এ আবিষ্কার ইঙ্গিত করে যে প্রাচীনকালে ডাইনোসররা দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলের স্বতন্ত্র বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। বিজ্ঞানীরা বলেছেন, ‘মুসাঙ্গো মাতুসাডোনায়েনসিস’ নামের এ নতুন প্রজাতির ডাইনোসরের কঙ্কালটি ২০১৮ সালে উত্তর জিম্বাবুয়...

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের অনানুষ্ঠানিক ভোট আজ
জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের অনানুষ্ঠানিক ভোট আজ

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে আজ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোট হচ্ছে। গোপন এই ভোটের মাধ্যমে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাতজন প্রার্থীর প্রতি সদস্যদেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে। পাঁচ বছর করে পরপর দুই মেয়াদ দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর পদ ছাড়বেন। গুতেরেস পর্তুগালের নাগরিক। তাঁর স্থানে আসতে পারেন আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল বা উগান্ডার কোনো প্রার্থী। নিরাপত্তা পরিষদের এই অনানুষ্ঠানিক ভোটকে &...

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি ৭৫
আসামে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি ৭৫

ভারতের আসাম রাজ্যে বন্যায় মঙ্গলবার (২৮ জুলাই) আরো সাতজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে পৌঁছেছে। তবে সাতটি জেলাজুড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে তিন লাখ ৩২ হাজারে দাঁড়িয়েছে। একটি সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বন্যায় মোট ৬২২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, দমকল ও জরুরি পরিষেবা এবং বেসামরিক স্বেচ্ছাসেবকসহ একাধিক সংস্থা ত্রাণ ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। বুলেটিনে বলা হয়েছে, ৪৫ হাজার ৩৪১ দশমিক ৯৮ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে...

জাপানে ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে ১৩, ধ্বংসস্তূপে জীবনের খোঁজে উদ্ধারকর্মীরা
জাপানে ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে ১৩, ধ্বংসস্তূপে জীবনের খোঁজে উদ্ধারকর্মীরা

জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো প্রশাসনিক অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ধসে পড়া ভবন। ইয়াতসুশিরো, ২৯ জুলাই ২০২৬ জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরের কাছে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সেখানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। আজ বুধবার দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ তথ্য জানিয়েছেন। ভূমিকম্প আঘাত হানার পরদিন রাজধানী টোকিওতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, ‘এখনো অনেকে উদ্ধারের অ...