প্রতিমন্ত্রী জানান, এ বছর কোরবানির যোগ্য পশুর চাহিদা ছিল ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি, আর প্রাপ্যতা ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। ফলে কোরবানি শেষে দেশে উদ্বৃত্ত রয়েছে প্রায় ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ বছর সারাদেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে সর্বাধিক কোরবানি হয়েছে ঢাকা বিভাগে, দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজি...