CATEGORY ARCHIVES: স্বাস্থ্য

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন। একই সাথে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্...

৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি বলেছেন, আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবিলায় নতুন সরকারের নেতৃত্বে ক...

ডেঙ্গু পরিস্থিতি এক দিনে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২
ডেঙ্গু পরিস্থিতি এক দিনে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশ...

সিলেটে নতুন করে ডেঙ্গু শনাক্ত ১, মোট রোগী বেড়ে ৩৬৬
সিলেটে নতুন করে ডেঙ্গু শনাক্ত ১, মোট রোগী বেড়ে ৩৬৬

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকলেও নতুন শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে একজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত একজন রোগী সুনামগঞ্জ সদ...

সিলেটে হামের প্রকোপ: নতুন শনাক্ত ৯, হাসপাতালে ভর্তি ১৭৭
সিলেটে হামের প্রকোপ: নতুন শনাক্ত ৯, হাসপাতালে ভর্তি ১৭৭

সিলেটে একদিনের ব্যবধানে নতুন করে নয়জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১৭৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৫৪ জন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৭৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৮ জন, রা...

আগামী ৩ মাসেই বড় ঝুঁকি ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতির আশঙ্কা
আগামী ৩ মাসেই বড় ঝুঁকি ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতির আশঙ্কা

সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিনটা মাস আমাদের জন্য খুবই কঠিন একটি অবস্থা। এসময় ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এই সময়টাকে ঝুঁকিপূর্ণ সময় উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আপনি আগে চিকিৎসা করে প্রতিরোধ করা সম্ভব না। তাহলে কি করতে হবে? এডিস...

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি এক দিনে ৮ মৃত্যু, ভর্তি ১৭৩৩
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি এক দিনে ৮ মৃত্যু, ভর্তি ১৭৩৩

নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে তিনজন করে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের প্রাণহানি
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের প্রাণহানি

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাতেই হামের উপসর্গ...

লক্ষ্যমাত্রা ডিঙিয়ে হামের টিকা পেল ১০ শতাংশের বেশি শিশু
লক্ষ্যমাত্রা ডিঙিয়ে হামের টিকা পেল ১০ শতাংশের বেশি শিশু

সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হজার ৬৪ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া। কিন্ত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেখা গেছে, সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশুকে টিকা দেয়া হয়েছে। চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে, যা লক্ষ্যমাত্রার থেকে প্রায় ১০ শতাংশ বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুততার সাথে ৫ এপ্রিল প্রথম দ...

মায়ের লাশ গ্রামে, নগরে স্বজনদের আশ্রয়ে অবুঝ দুই শিশু
মায়ের লাশ গ্রামে, নগরে স্বজনদের আশ্রয়ে অবুঝ দুই শিশু

রাশেদার শ্বশুর বাড়িতে স্বজনদের ভিড়। গতকাল বিকেলে ঘরের একটি সোফায় নির্বাক হয়ে বসে রয়েছেন আমীরুল হোসাইন (৩৮)। কিছুক্ষণ পরপর স্বজনেরা এসে তাঁকে জড়িয়ে ধরে কাঁদছেন, দিচ্ছেন সান্ত্বনা। ঘরের ভেতর থেকেও স্বজনদের বিলাপের শব্দ ভেসে আসছে। এর মধ্যেই ডাক আসে—‘জানাজার সময় হয়েছে’। এরপর জানাজা শেষে লাশ দাফনের মাধ্যমে স্ত্রীকে শেষবিদায় জানান আমীরুল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে দোস্ত মোহাম্মদের বাড়িতে দেখা যায় এই দৃশ্য। এর আগে সকালে চিকিৎসাধীন অবস্থা...

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব আক্রান্ত ৬ হাজার ছাড়াল, মৃত্যু ২৯১১
কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব আক্রান্ত ৬ হাজার ছাড়াল, মৃত্যু ২৯১১

কঙ্গোতে ইতিহাসের দ্রুততম বিস্তার লাভ করা ইবোলার প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে এবং দুই হাজার ৯১১ জনের মৃত্যু হয়েছে। কঙ্গোতে ইতিহাসের দ্রুততম বিস্তার লাভ করা ইবোলার প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং দুই হাজার ৯১১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) কর্তৃপক্ষ জানায়, ভাইরাসে আক্রান্ত এক হাজার ৩৬০ জনের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন, যা একটি ‘উৎসাহব্যঞ্জক’ অগ্রগত...

সঠিক নিয়মে পানি পান কার কতটুকু প্রয়োজন এবং বেশি খেলে যা হয়
সঠিক নিয়মে পানি পান কার কতটুকু প্রয়োজন এবং বেশি খেলে যা হয়

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, রক্ত সঞ্চালন, হজম, পুষ্টি পরিবহন ও কিডনির স্বাভাবিক কার্যক্রমে পানির ভূমিকা অপরিসীম। অনেকের ধারণা, প্রতিদিন আট গ্লাস পানি খেলেই যথেষ্ট। বাস্তবে তা এত সহজ নয়। বয়স, ওজন, আবহাওয়া, শারীরিক পরিশ্রম ও রোগভেদে শরীরে পানির চাহিদা পরিবর্তিত হয়। কে, কতটুকু পানি খাবেন শিশুদের শরীরে পানির পরিমাণ তুলনামূলক বেশি এবং তাদের শরীরে দ্রুত পানির ঘাটতি হতে পারে। তাই শিশুদের পর্যাপ্ত তরল ও পানি নিশ্চিত করা জরুরি। কিশোর-কিশোরীদের শারীরিক বৃদ্ধি দ্রুত হয়। খেলাধুলা ও দৈনন্দিন কর্মকাণ্ড বেশ...

ডায়েটে ম্যাক্রো ক্যালকুলেটরের কাজ ও ব্যবহার
ডায়েটে ম্যাক্রো ক্যালকুলেটরের কাজ ও ব্যবহার

পেশি গঠনের জন্য শুধু ক্যালরির হিসাবই যথেষ্ট নয়, পাশাপাশি দরকার প্রোটিন ও চর্বি কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি—এই তিন প্রধান পুষ্টি উপাদানকে বলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। শরীরের প্রায় সব কার্যক্রম পরিচালনায় এ তিন উপাদানের প্রয়োজন হয়। সুস্বাস্থ্যের পাশাপাশি ওজন কমানো কিংবা পেশি গঠনের জন্য শুধু ক্যালরির হিসাবই যথেষ্ট নয়। শরীরের প্রয়োজন অনুযায়ী কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি সঠিক অনুপাতে গ্রহণ করা সমান গুরুত্বপূর্ণ। তাই সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে ম্যাক্রো গণনার প্রবণতা বাড়ছে।...

থাইরয়েড রোগী বৃদ্ধির আসল কারণ
থাইরয়েড রোগী বৃদ্ধির আসল কারণ

পরীক্ষার হার বাড়ার কারণেই কি থাইরয়েডের রোগী বেড়েছে ঘরে ঘরে এখন যেন থাইরয়েডের সমস্যা। গবেষণা বলছে, বাংলাদেশে ২০ শতাংশ মানুষ থাইরয়েডের সমস্যায় আক্রান্ত, ক্ষেত্রবিশেষে এটি ৩০ শতাংশ পর্যন্ত ধরা হয়। তার মধ্যে আবার অনেক রোগী এখনো জানেনই না যে তাঁদের থাইরয়েডের সমস্যা আছে। থাইরয়েডের সমস্যায় আক্রান্ত বেশির ভাগই ১৮ থেকে ৪০ বছর বয়স্ক নারী। ধরা হয় যে প্রজননক্ষম নারীদের সবচেয়ে পরিচিত হরমোনজনিত সমস্যা হচ্ছে থাইরয়েডজনিত সমস্যা। কিন্তু কেন সবার মনে হচ্ছে যে থাইরয়েডের রোগ বৃদ্ধি পাচ্ছে? পরীক্ষা বেড়েছে গবেষকে...

পেঁপের বিচি খেলে কী উপকার পাওয়া যায়
পেঁপের বিচি খেলে কী উপকার পাওয়া যায়

কাঁচা হোক বা পাকা, পেঁপে খাওয়ার পর আমরা এর বিচিগুলো ফেলে দিই। কিন্তু ছোট ছোট এই কালো বিচিগুলোও খাওয়া যায়। শুধু তা-ই নয়, এসব পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে আছে খাদ্যআঁশ, স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড এবং পলিফেনল ও ফ্ল্যাভোনয়েডের মতো নানা উপকারী উদ্ভিজ্জ যৌগ, যা স্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে উপকারী। তবে উপকারিতা থাকলেও পেঁপের বিচি অতিরিক্ত খাওয়া উচিত নয়। তাই এটি খাদ্যতালিকায় যোগ করার আগে এর পুষ্টিগুণ, সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা এবং কিছু সতর্কতার বিষয় জেনে নেওয়া জরুরি। পেঁপের বিচির পুষ্টিগুণ পেঁপের বিচিতে...

অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক শিশুর রোগ প্রতিরোধক্ষমতা যেভাবে ধ্বংস হচ্ছে
অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক শিশুর রোগ প্রতিরোধক্ষমতা যেভাবে ধ্বংস হচ্ছে

বাংলাদেশে এখন এমন শিশু নিয়মিতই পাওয়া যায়, যাদের শরীরে ছয়-সাত ধরনের অ্যান্টিবায়োটিক আর কোনো প্রভাব ফেলছে না জ্বর হলে দোকানি বা প্রতিবেশীর পরামর্শে শিশুকে কয়েক ডোজ অ্যান্টিবায়োটিক দিলেই তাড়াতাড়ি ভালো হয়ে যায়—এই প্রবণতা বাংলাদেশে খুবই পরিচিত। কখনো জ্বর তিন–চার দিনের বেশি হলে মা–বাবারাই চিকিৎসককে অ্যান্টিবায়োটিক লিখতে চাপ দেন। তবে এই প্রবণতা কি ভালো? রোগ প্রতিরোধক্ষমতায় প্রভাব শিশুকে অপ্রয়োজনে বারবার অ্যান্টিবায়োটিক খাওয়ানো তার দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্...

সব মাকড়সা বিষধর নয়, তবে কোন কামড়গুলো বিপজ্জনক
সব মাকড়সা বিষধর নয়, তবে কোন কামড়গুলো বিপজ্জনক

পৃথিবীর অধিকাংশ মাকড়সাই মানুষের জন্য ক্ষতিকর নয় পৃথিবীর অধিকাংশ মাকড়সাই মানুষের জন্য ক্ষতিকর নয়। তাদের কামড়ে সাধারণত সামান্য ব্যথা, চুলকানি বা লালচে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দেয়, যা কয়েক দিনের মধ্যেই সেরে যায়। তবে কিছু নির্দিষ্ট প্রজাতির মাকড়সা (যেমন ব্ল্যাক উইডো বা ব্রাউন রিক্লুজ) বিষধর। এদের কামড়ে বিরল হলেও গুরুতর শারীরিক জটিলতা, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। যেসব লক্ষণ বিপদের ইঙ্গিত বিষধর মাকড়সার কামড়ের পর আক্রান্ত স্থানে তীব্র জ্বালাপোড়া, ব্যথা ও ফোলা দেখা দিতে পারে। পাশাপাশি মাংসপেশি...

তারুণ্য ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন ৮ সুপারফুড
তারুণ্য ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন ৮ সুপারফুড

বয়স বৃদ্ধি জীবনের এক চরম ও অমোঘ সত্য। তবে সময়ের চাকা ঘুরলেও নিজের চিরচেনা তারুণ্য ও ত্বকের সতেজতা কে না ধরে রাখতে চায়! অনেকেই বয়সের এই ছাপ লুকাতে বাজারে প্রচলিত দামি দামি ক্রিম, লোশন কিংবা সেরামের ওপর অন্ধের মতো ভরসা করেন। কিন্তু রূপবিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতে, ভেতর থেকে সঠিক পুষ্টি না পেলে শুধু বাইরের কৃত্রিম যত্ন ত্বককে দীর্ঘস্থায়ীভাবে সুন্দর রাখতে পারে না। প্রতিদিনের খাদ্যাভ্যাসের সরাসরি প্রভাব পড়ে আমাদের ত্বকের নমনীয়তা, কোলাজেন উৎপাদন এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর। মূলত শরীরে ‘অক্সিডেটি...