ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়মিত ঘটনাই এখন। কেউ যখন খারাপ ফর্মে থাকেন, তখন তা বেড়ে যায় আরও। এবার ভাবুন নাজমুল হোসেনের কথা। তাঁর চেয়ে বেশি আর কাউকে নিয়ে কি ট্রল হয়েছে? প্রশ্নের উত্তরটা ‘না’-ই হওয়ার কথা। ক্যারিয়ারের শুরুতে দর্শকদের তীব্র সমালোচনাই সহ্য করতে হয়েছে তাঁকে। তবে সমর্থকেরা যতই সমালোচনা করুন, তাঁকে পছন্দ করতেন জাতীয় দলের সব কোচ। কেন? প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রকে দেওয়া সাক্ষাৎকারে তা জানিয়েছেন নাজমুল। কথাগুলো তাঁর মুখে শুনুন, ‘আমি ব...