ইনমাকুলাডা জ্যাকম্যানের সঙ্গে তাঁর পোষা কুকুর চং একদিন হঠাৎ করেই বাড়ি থেকে উধাও হয়ে যায় ইনমাকুলাডা জ্যাকম্যানের পারিবারিক পোষা কুকুরটি। বছর গড়িয়ে গেলেও কোথাও সেটির খোঁজ মিলছিল না, যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল সে। জ্যাকম্যান পরিবারের বসবাস যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের রাজধানী লিংকনে। তাদের পোষা কুকুরের নাম চং। ২০২১ সালে একদিন কুকুরটি বাড়ি থেকে বের হয়ে যায়। ইনমাকুলাডা জ্যাকম্যান কেওএলএন-টিভিকে বলেন, ‘আমি তখন থেকেই ওকে খুঁজতাম। আমরা গাড়ি চালিয়ে আমাদের পুরোনো এলাকায় যেতাম, দেখার চেষ্ট...