CATEGORY ARCHIVES: স্বাস্থ্য

হামের পর শিশুদের নিউমোনিয়া হওয়ার কারণ কী
হামের পর শিশুদের নিউমোনিয়া হওয়ার কারণ কী

হামের পর অনেক শিশুর নিউমোনিয়া হতে দেখা যাচ্ছে হাম নিজে কোনো জটিল সংক্রমণ নয়, তবে হামের ভাইরাস রোগীর রোগ প্রতিরোধ-ব্যবস্থাকে আঘাত করে। কিছুদিনের জন্য হলেও অকার্যকর করে দেয় শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা। এ সময় আক্রান্ত ব্যক্তির শরীরে ঢুকে পড়ে নানা জীবাণু। হামের কারণে শরীরের ভিটামিন এ–এর মজুতও ঘাটতিতে পড়ে। শিশুমৃত্যুর মূল কারণ এই পরবর্তী সংক্রমণ, বিশেষ করে নিউমোনিয়া। হামে কী কী জটিলতা হতে পারে নিউমোনিয়া। ভিটামিন এ ঘাটতি হওয়ার কারণে চোখের পানি কমে যাওয়া, রাতকানা, কর্নিয়া ঘোলাসহ অন্ধত্ব।...

টিকা দেওয়ার পরও কমছে না হামের প্রকোপ
টিকা দেওয়ার পরও কমছে না হামের প্রকোপ

পাবনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গতকাল সোমবার হামের ৫০ রোগী ভর্তি ছিল। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই হাসপাতালে হামের নতুন ১২ রোগী ভর্তি হয়েছে। শিশুদের টিকা দেওয়ার পরও এই জেলায় হাম থামেনি। হামের প্রাদুর্ভাব মোকাবিলার জন্য স্বাস্থ্য বিভাগ প্রথমে ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলা ও পৌরসভায় হামের টিকা দেওয়া শুরু করে এ বছরের ৫ এপ্রিল। এর মধ্যে পাবনা সদর, পৌরসভা, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া উপজেলা ছিল। তারপর এই জেলার বাকি জনপদে টিকা দেওয়া শুরু হয় ২০ এপ্রিল; কিন্তু এখনো হামে মানুষ আক্রান্ত হচ্ছে। ৩০ উপজেলার...

হামে বাড়ছে উদ্বেগ আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণ গেল ৫৮৫ জনের
হামে বাড়ছে উদ্বেগ আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণ গেল ৫৮৫ জনের

গত ৭৭ দিনে হাম ও উপসর্গে ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ৭৭ দিনে হাম ও উপসর্গে ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৮৫ শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আর হামের...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

এর মধ্যে একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। আর ১৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।   হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরো ১৭ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যু হয়। এর মধ্যে একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। আর ১৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে গত ৭১ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৫৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হাম...

ঘাড়ের ব্যথা কমাতে মুঠোফোন বা ল্যাপটপ ব্যবহারের ৫টি সহজ ব্যায়াম
ঘাড়ের ব্যথা কমাতে মুঠোফোন বা ল্যাপটপ ব্যবহারের ৫টি সহজ ব্যায়াম

আধুনিক জীবনযাত্রায় আমাদের দিনের অনেকটা সময় কাটে কম্পিউটার কিংবা স্মার্টফোনের স্ক্রিনে তাকিয়ে। দীর্ঘক্ষণ ঘাড় নিচু করে থাকার ফলে ঘাড়ের পেশি শক্ত হয়ে যাওয়া, ব্যথা করা বা ‘টেক্সট নেক’ সিনড্রোমে আক্রান্ত হওয়া এখন সাধারণ সমস্যা। নিয়মিত ঘাড়ের স্ট্রেচিং বা ব্যায়াম শুধু এই ব্যথা কমায় না, বরং ঘাড়ের নমনীয়তা বাড়িয়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। এই পাঁচটি সহজ ব্যায়াম আপনি অফিস বা বাড়ি—যেকোনো জায়গাতেই করতে পারেন। ১. সাইড টিল্ট বা পাশাপাশি হেলানো সোজা হয়ে বসুন বা দাঁড়িয়ে সামনের দিকে তাকান। এ...

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক

দেশজুড়ে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসায় বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগীদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে। আক্রান্ত রোগীদের...

হামের তথ্যে গরমিল দেখা যাই
হামের তথ্যে গরমিল দেখা যাই

কুষ্টিয়া থেকে আসা হামে আক্রান্ত আট মাস বয়সী শিশু ইরফান আহমেদ ঢাকার ডিএনসিসি হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার তাকে আইসিইউতে ভর্তি করা হলেও আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইরফানের মৃত্যুতে স্বজনদের আহাজারি স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্র থেকে পাঠানো হামের তথ্যে গরমিল দেখা যাচ্ছে। গতকাল সোমবারসহ একাধিক দিনে ভুল তথ্য ঠিক করারও নজির রয়েছে। সাধারণত দিনের একটি নির্দিষ্ট সময়ের (বেলা সাড়ে...

খাদিজাকে নিয়ে মা-বাবার ছোটাছুটি, নেই আর ফুটফুটে ফাতেমা
খাদিজাকে নিয়ে মা-বাবার ছোটাছুটি, নেই আর ফুটফুটে ফাতেমা

হামে আক্রান্ত যমজ মেয়েকে নিয়ে এক মাসের বেশি সময় ধরে ছুটেছেন হাসপাতালে। দুই মেয়ের একজন ফাতেমা মারা গেছে গত ২৩ এপ্রিল। আরেক মেয়ে খাদিজার অবস্থার উন্নতি হওয়ায় বাসায় নিয়েছিলেন। তবে জটিলতা দেখা দেওয়ায় তাঁকে নিয়ে আবার হাসপাতালে হাসপাতালে ছুটছেন শিশুটির পরিবারের সদস্যরা। বর্তমানে খাদিজা ভর্তি আছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ের বাংলাদেশ নবজাতক হাসপাতালে। এ হাসপাতালে নেওয়ার আগে ভর্তি করা হয়েছিল মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ফাতেমা ও খাদিজাকে নিয়ে লড়াই শুর...

গরমে ডায়াবেটিক রোগীদের যত্ন এবং সাবধানতা কীভাবে রাখা উচিত
গরমে ডায়াবেটিক রোগীদের যত্ন এবং সাবধানতা কীভাবে রাখা উচিত

বাংলাদেশে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম ও আর্দ্রতা ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ চ্যালেঞ্জ তৈরি করে। উচ্চ তাপমাত্রা শরীরের পানিশূন্যতা বাড়ায়, রক্তে শর্করার ওঠানামা ঘটায় এবং হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই গরমে ডায়াবেটিক রোগীদের সচেতনতা ও সঠিক জীবনযাপন অত্যন্ত জরুরি। পর্যাপ্ত পানি পান গরমে ঘাম বেশি হয়, ফলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। ডায়াবেটিক রোগীদের দিনে ২–৩ লিটার পানি পান করা উচিত। সফট ড্রিংক, অতিরিক্ত মিষ্টি পানীয় এড়িয়ে চলা জরুরি সুষম খাদ্যাভ্যাস গরমে হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া উচিত। ভাজ...

হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, ঢাকায় সংখ্যাই বেশি
হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, ঢাকায় সংখ্যাই বেশি

হামে আক্রান্ত এক শিশুকে নেবুলাইজ করা হচ্ছে। গতকাল দুপুরে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছে এক শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৭ শিশু। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে সবচেয়ে বেশি—৫টি শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে মোট ২১৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এই...

সংক্রামক ব্যাধি হাসপাতালে নোংরা পরিবেশে চলছে হামের চিকিৎসা
সংক্রামক ব্যাধি হাসপাতালে নোংরা পরিবেশে চলছে হামের চিকিৎসা

ডাস্টবিনের কাছেই মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা   সংক্রামক ব্যাধি হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশ নোংরা। সেই পরিবেশেই হামের মতো সংক্রামক রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আশপাশের অবস্থা ও জনবলসংকটের কারণে হাসপাতাল পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। সংক্রামক ব্যাধি হাসপাতালে শুধু হামের চিকিৎসা হয়, তা নয়। দেশে যত ধরনের সংক্রামক ব্যাধি আছে, তার প্রায় সব ধরনের চিকিৎসা হয় সরকারি এই হাসপাতালে। হাম ছাড়া অন্য রোগের তালিকায় আছে এইচআইভি/এইডস, ডায়রিয়া, বসন্ত,...

কাদের চিয়া সিড খাওয়া উচিত নয় চিকিৎসকের পরামর্শ জানুন
কাদের চিয়া সিড খাওয়া উচিত নয় চিকিৎসকের পরামর্শ জানুন

পুষ্টিগুণে ভরপুর চিয়া সিড দারুণ উপকারী। তবে স্বাস্থ্যকর এই খাদ্য উপকরণ সবার জন্য নিরাপদ নয়। এ ছাড়া খুব বেশি পরিমাণে খেলে সমস্যা হতে পারে যে কারোরই। এ প্রসঙ্গে ঢাকার ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাইফ হোসেন খানের সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম। যাঁদের ঝুঁকি আছে চিয়া সিড আঁশসমৃদ্ধ। আঁশ নিঃসন্দেহেই স্বাস্থ্যকর উপাদান। তবে অতিরিক্ত পরিমাণে আঁশ গ্রহণ করলে পেটের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। হতে পারে হজমের সমস্যা। বিশেষ করে যাঁদের ইরিটেবল বাওয়েল...

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে হাম আক্রান্ত রোগীরা।   দেশে আজ রোববার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন ও হামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৬৫ শিশুর। সূত্র: প্রথম আলো

মাথা, চোখ ও ঘাড়ে ব্যথা—কোন সমস্যার লক্ষণ
মাথা, চোখ ও ঘাড়ে ব্যথা—কোন সমস্যার লক্ষণ

এই সময়টায় বাতাসে আরএসভি বা রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাসের প্রকোপ বাড়ে। এই ভাইরাস সরাসরি শ্বাসতন্ত্রে আঘাত করে। উপসর্গ হিসেবে দেখা দেয় মাথাব্যথা, ঘাড়ে ব্যথা, চোখে ব্যথা, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া আর জ্বর। কিছুদিন ধরে অফিস, বাসা, আড্ডা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযোগ করছেন, ‘মাথাটা ফেটে যাচ্ছে’, ‘চোখের পেছনে কী যে ব্যথা’, ‘ঘাড়টা এমন ধরে গেছে যে ঘোরানোই যাচ্ছে না’। অনেকেই ভাবছেন, এটা কি শুধু ঠান্ডা লাগা? নাকি নতুন কোনো ভাইরাস? ঢাকার একটি বেসরকারি...

স্কুলে অনীহা কীভাবে সামলাবেন শিশুকে
স্কুলে অনীহা কীভাবে সামলাবেন শিশুকে

নতুন জুতা, নতুন বইয়ের গন্ধ আর বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়—স্কুল বলতেই আমাদের চোখে এমন ছবি ভেসে ওঠে। কিন্তু অনেক শিশুর কাছে ‘স্কুল’ এক আতঙ্কের নাম। ঘুম থেকে ওঠার পর পেটব্যথা, মাথাব্যথা, বমি বমি ভাব বা কান্নাকাটি শুরু করে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে আমরা বলি স্কুল রিফিউজাল বা স্কুল ফোবিয়া। স্কুল ফোবিয়া কেবল জেদ নয়, এটি একটি মানসিক অবস্থা। সাধারণত ৫ থেকে ৭ বছর ও ১১ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যায়। শিশুর মধ্যে যেসব লক্ষণ থাকে স্কুলে যাওয়ার সময় শারীরিক অসুস্থতার...

প্রতিদিন দুটি সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
প্রতিদিন দুটি সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা

ডিম সহজলভ্য, সাশ্রয়ী এবং পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। বিশেষ করে কম খরচে ভালো মানের প্রোটিন পেতে ডিমের তুলনা নেই। প্রতিদিন দুটি সিদ্ধ ডিম খেলে শরীরের নানা দিকেই ইতিবাচক প্রভাব পড়ে। কী কী উপকার মিলবে সিদ্ধ ডিমে, তা জানুন আজকের প্রতিবেদনে। পেশি মজবুত করে : দুটি সিদ্ধ ডিম থেকে প্রায় ১২ গ্রাম উচ্চমানের প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিন পেশি গঠন ও ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামতে সাহায্য করে। নিয়মিত ডিম খেলে শরীরের শক্তি ও সহনশীলতাও বাড়ে।  দীর্ঘক্ষণ পেট ভরা রাখে : ডিমে প্রোটিন বেশি এবং ক্যালরি তুলনামূলক...

নিপা ভাইরাস সম্প্রতি আক্রান্তের খবর
নিপা ভাইরাস সম্প্রতি আক্রান্তের খবর

শীতকাল এলেই বাংলাদেশের মানুষ নানা রোগের সংক্রমণের কবলে পড়ে। এমনি এ বছর শীতে প্রাণঘাতী নিপা ভাইরাস নামে প্রাণঘাতি অত্যন্ত ছোঁয়াছে ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়েছে। এটি অত্যন্ত মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস। গত দুই বছরে যারা আক্রান্ত হয়েছে তারা সবাই মৃত্যু বরণ করেছে। সর্বশেষ সম্প্রতি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ০১জন মারা গেছে। ফলে সরকারের স্বাস্থ্য খাত বেশ প্রচার প্রচারণা চালাচ্ছে। যা দেশের জনগণের স্বাস্থ্য রক্ষায় খুবই প্রয়োজন। এ ব্যাপারে সচেতনতা ও সতর্কতা বড় ধরনের ঝুঁকি কমাতে...

শিশুদের বাতরোগ হলে করণীয় কী
শিশুদের বাতরোগ হলে করণীয় কী

বাতরোগ দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা। এটি শরীরের বড়–ছোট সব ধরনের জয়েন্টে প্রদাহ, ফোলা ও ব্যথা সৃষ্টি করে। একই সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ, যেমন ত্বক, ফুসফুস, চোখ, হার্ট এবং রক্তনালিতেও প্রদাহ সৃষ্টি করে। অনেক সময় ছোটদেরও রোগটি হতে দেখা যায়। কেন হয় শিশুর বাত বেশির ভাগ ক্ষেত্রে বাতরোগের কারণ অজানা। ধারণা করা হয়, এটি শরীরের প্রতিরক্ষাব্যবস্থার ভুল–বোঝাবুঝির কারণে সৃষ্ট একটা রোগ। এখানে রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত শরীরের সুস্থ কোষকলার ওপর আক্রমণ করে প্রদাহ ও ক্ষত সৃষ্টি করে। এই রোগের পেছনে...