স্কটল্যান্ড: ১৯.৪ ওভারে ১৫২। ইংল্যান্ড: ১৮.২ ওভারে ১৫৫/৫। ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী। র‍্যাঙ্কিংয়ে এক দলের অবস্থান ৩, অন্য দলের ১৩। দুই দলের শক্তি–সামর্থ্য, টি–টুয়েন্টি বিশ্বকাপে সাফল্যের হারেও ব্যবধান এমন বড়সড়ই। তবু তিন নম্বরে থাকা ইংল্যান্ড আজ ১৩ নম্বরের স্কটল্যান্ড নিয়ে বড় দুশ্চিন্তায়ই ছিল। হারলেই যে সুপার এইটের সম্ভাবনা মিইয়ে যেত! তবে কলকাতার ইডেন গার্ডেনে শেষ পর্যন্ত হাঁফ ছেড়ে বেঁচেছে হ্যারি ব্রুকসের দল। ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে...