২০০৫ সালের ১৭ আগস্ট থেকে ২০১৬ সালের ২৭ জুন—সময়ের হিসেবে ১০ বছর, ১০ মাস, ১০ দিন। লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের দৈর্ঘ্য। আর্জেন্টিনা ফরোয়ার্ডের জাদুকরি সব গোলের মতো সংখ্যাতাত্ত্বিক মিলটাও বেশ বিস্ময়কর! হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে তাঁর অভিষেক অবশ্য হয়েছিল ভুলে যাওয়ার মতোই। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমেই দেখেছিলেন লাল কার্ড! অভিষেক ম্যাচে তাঁর বিচরণ ক্ষণিকের জন্য হলেও ক্যারিয়ারটা হয়েছে দীর্ঘ সময়ের। এ সময়ে একমাত্র আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে কনমেবল অঞ্চলের বাকি ৯ দলের...