ক্যাচ মিস তো ম্যাচ মিস! ক্রিকেটের বহু পুরোনো কথা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল সে কথাই সত্যি হলো আবার। ২১৩ রান করেও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে আটকে দেওয়ার যে সম্ভাবনা তৈরি করেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স, সেটা ফসকে গেল ফিল্ডারদের হাত গলেই। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠে গেল দোলেশ্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে ব্যাটিং একটু কঠিনই মনে হচ্ছিল। তার ওপর স্কোরবোর্ডে অল্প রান বলে গাজী গ্রুপের বোলাররাও চাইলেন আগুন ঝরাতে। নতুন বলে সাজিদুল ইসলাম আর মোহাম্মদ শরীফ রীতিমত...