নিজের ২৯তম জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কী-ই বা পেতেন অ্যান্ডি মারে! সর্বশেষ ১৩ ম্যাচের ১২টিতেই যাঁর কাছে হেরেছেন, সেই নোভাক জোকোভিচকে হারিয়েই তিনি জিতে নিলেন রোম মাস্টার্সের শিরোপা। ফ্রেঞ্চ ওপেনের ঠিক আগ দিয়ে মারের কাছে এই জয়কে জোকোভিচ দেখছেন এক ধরনের হুমকি হিসেবেই। ক্লে কোর্টের মৌসুম শুরু হয়েছে। রাফায়েল নাদাল আবারও সেই পুরোনো ফর্মে। বাকিরাও ঝালিয়ে নিচ্ছেন। তবে সাম্প্রতিক সময়ে কোর্টে একক আধিপত্য ধরে রাখা জোকোভিচ যেন একটা বার্তাই পাচ্ছেন। মন্টে কার্লোয় জিতেছেন রাফায়েল নাদাল...