বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে দীর্ঘ ৫২ বছর পর অনন্য এক নজির স্থাপিত হয়েছে। একই পরিবারের দুই বোন হয়েছেন জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ। প্রতিযোগিতায় ছোট বোন আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ হয়েছেন চ্যাম্পিয়ন। বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হয়েছেন রানার-আপ। দুই বোনের এমন কীর্তি প্রথম দেখা গিয়েছিল ১৯৭৪ সালে। দেশের প্রথম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন মুনিরা রহমান হেলেন। রানারআপ হয়েছিলেন তার ছোট বোন জোবেরা রহমান লিনু। তখন লিনুর বয়স ম...