CATEGORY ARCHIVES: খেলাধুলা

মার্তিনেজ নাকি আলভারেজ আর্জেন্টিনার ‘নম্বর নাইন’ পজিশনে কে হচ্ছেন সেরা পছন্দ
মার্তিনেজ নাকি আলভারেজ আর্জেন্টিনার ‘নম্বর নাইন’ পজিশনে কে হচ্ছেন সেরা পছন্দ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দল নিয়ে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি—লিওনেল স্কালোনি কাকে মূল স্ট্রাইকার হিসেবে প্রথম একাদশে খেলাবেন? হুলিয়ান আলভারেজ নাকি লাওতারো মার্তিনেজ? দুই তারকাই এখন কোচিং স্টাফের জন্য মধুর সমস্যা। দুজনেই নিজ নিজ ক্লাবে দারুণ ছন্দে আছেন এবং স্ট্রাইকার হিসেবেও বিশ্বমানের। আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে চোটের কারণে আতলেতিকো মাদ্রিদ তারকা আলভারেজকে পাচ্ছে না আর্জেন্টিনা। ফলে শুরুর একাদশে ইন্টার মিলান তারকা মার্তিনেজের থাকার সম্ভাবনাই বেশি। সর্বশেষ কাতার বিশ্...

বিশ্বকাপের সবচেয়ে দামি দল কাদের আর্জেন্টিনা ও ব্রাজিল কোথায়
বিশ্বকাপের সবচেয়ে দামি দল কাদের আর্জেন্টিনা ও ব্রাজিল কোথায়

বাজারমূল্যে পিছিয়ে আছে মেসি ও নেইমারের দল ফেবারিটদের তালিকায় কিছুটা পিছিয়ে থেকেই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপ দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছে ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোর বক্তব্যেই বিষয়টি পরিষ্কার, ‘আমরা তুমুল ফেবারিট দল নই।’ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ঘোষণা করা বিশ্বকাপ স্কোয়াডেও খেলোয়াড়দের বাজারমূল্য বিশ্লেষণ করে একই চিত্র উঠে এসেছে। ‘ট্রান্সফাররুম’–এর বিশেষায়িত গবেষণায় দেখা গেছে, বাজারমূল্যের হিসাবে বিশ্বকাপের দলগুলোর মধ্যে ষষ্ঠ সর্...

বাংলাদেশ বনাম নেপাল পরিসংখ্যানে কার পাল্লা ভারী
বাংলাদেশ বনাম নেপাল পরিসংখ্যানে কার পাল্লা ভারী

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ   গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ অষ্টম নারী সাফের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। আজ হারলেই সাফের মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিদের চার বছরের গৌরবময় রাজত্বের অবসান ঘটবে। কিন্তু জয় পেলে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশ টিকিট কাটবে ফাইনালের। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে এ দুই পরাশক্তির মাঠের লড়াইয়ের ইতিহাস বেশ দীর্ঘ ও রোমাঞ্চকর। স...

কর্মক্ষেত্রে বিশ্বকাপের প্রভাব ২ লাখ ৮ হাজার কোটি টাকা ক্ষতির পূর্বাভাস
কর্মক্ষেত্রে বিশ্বকাপের প্রভাব ২ লাখ ৮ হাজার কোটি টাকা ক্ষতির পূর্বাভাস

কর্মক্ষেত্রেও লাগবে বিশ্বকাপের ঢেউ। তাতে উৎপাদনশীলতায় বড় ধাক্কা খাওয়ার শঙ্কা তৈরি হয়েছে   বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। ওদিকে বিশ্বকাপ চলাকালীন কর্মীদের কাজে মনোযোগী রাখা ও অফিসে ধরে রাখা নিয়োগকর্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ইউকেজি নামে একটি প্রতিষ্ঠানের গবেষণা অনুযায়ী, ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের কারণে বিশ্বজুড়ে নিয়োগকর্তাদের উৎপাদনশীলতায় প্রায় ১৭০০ কোটি ডলার (প্রায় ২ লাখ ৮ হাজার ৬৫৬ কোটি টাকা) ক্ষতি হতে পারে। জরিপে...

বিশ্বকাপ মিশন শুরু’, অনুশীলনে যোগ দিয়েই রোনালদোর হুঙ্কার
বিশ্বকাপ মিশন শুরু’, অনুশীলনে যোগ দিয়েই রোনালদোর হুঙ্কার

পর্তুগাল দলের অনুশীলনে যোগ দিয়েছেন রোনালদো   ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন। সেই দেখাটা অবশ্য একেবারে অমূলকও ছিল না। ২০২৬ বিশ্বকাপ আসতে আসতে রোনালদোর বয়স ৪১ পেরিয়ে যাবে, এই বয়সে কি তিনি আর বিশ্বকাপ খেলবেন! কিন্তু নামটা যে রোনালদো, অসম্ভবকে সম্ভব করাই তাঁর কাজ। সব শঙ্কা ও অনিশ্চয়তাকে উড়িয়ে দিয়ে ঠিকই আরেকটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনালদো। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এই ফরোয়ার্ড গতকাল রাতে...

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ফুটবলাররা
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ফুটবলাররা

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা ফুটবলাদের তালিকায় শীর্ষে আছেন পেলে ও লিওনেল মেসি- দু’জনেরই অবদান ২১টি গোলে। এরপর রয়েছেন মিরোস্লাভ ক্লোসা (১৯), রোনালদো নাজারিও (১৯) এবং জার্ড মুলার (১৮)।   বিশ্বকাপে জালের দেখা পাওয়া প্রতিটি ফুটবলারের জন্য স্বপ্ন বলা যায়। একেকটি গোল যেন একেকটা ইতিহাস। একেকটা গোলে রচিত হয় রূপকথার গল্প। এখানে গোল করার পাশাপাশি গোলে সহায়তা করাও আনন্দের। জেনে নেয়া যাক, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ পাঁচ ফুটবল শিল্পী কথা। গোল করে আর করিয়ে...

ইবোলা সংকট: ডিআর কঙ্গো বিশ্বকাপ ক্যাম্প বাতিল, বাড়ছে নানা ধরনের উদ্বেগ
ইবোলা সংকট: ডিআর কঙ্গো বিশ্বকাপ ক্যাম্প বাতিল, বাড়ছে নানা ধরনের উদ্বেগ

বিশ্বকাপের আগে ইবোলা ভাইরাসের প্রার্দুভাবের কারণে বড় ধাক্কা খেল ডিআর কঙ্গো। দেশটিতে ইবোলা ছড়িয়ে পড়ায় বিশ্বকাপের আগে রাজধানী কিনশাসায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরিস্থিতিটিকে ‘জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। বিবিসির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত রোগটিতে ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ডিআর কঙ্গো জানিয়েছে, তাদের প্রস্তুতি ক্যাম্প এখন হবে বেলজিয়ামে। সেখানে ৩ জুন ডেনমার্কের বিপক্ষে একটি প্রীতি...

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে

১৮ ডিসেম্বর, ২০২২। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আঙিনায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। ফ্রান্সের বিপক্ষে প্রথম গোলটি করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। হাজার হাজার মানুষ একসঙ্গে চিৎকার বলে উঠলেন, ‘গো...ল’। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশে এই উন্মাদনা পুরোনো। তবে ২০২২ সালে তা নজরে পড়েছিল বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ফিফারও। ঢাকায় ফুটবল উন্মাদনার কয়েকটি ছবি ফিফা নিজেদের ফেসবুক পেজে দিয়ে লিখেছিল, ‘ফুটবলের মতো আর কোনো কিছুই মানু...

বিশ্বকাপের এক মাস আগে কোচকে হারাল কুরাসাও
বিশ্বকাপের এক মাস আগে কোচকে হারাল কুরাসাও

বিশ্বকাপে অভিষেকের এক মাস আগে বড় ধরনের সংকটে পড়ল কুরাসাও। তাদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রেড রুটেন। গত সোমবার কুরাসাও ফুটবল ফেডারেশন (এফএফকে) খবরটি জানায়। জনসংখ্যার দিক থেকে কুরাসাও বিশ্বকাপে অংশ নেওয়া ক্ষুদ্রতম দেশ। ব্যক্তিগত কারণে ডিক অ্যাডভোকাট কুরাসাও কোচের দায়িত্ব ছাড়ার পর গত ফেব্রুয়ারিতে রুটেনকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছিল। কিন্তু তিন মাস না যেতেই সরে দাঁড়ালেন ৬৩ বছর বয়সী ডাচ কোচ রুটেন। গুঞ্জন উঠেছে, তাঁর জায়গায় আবারও কুরাসাও কোচের পদে ফিরতে পারেন অ্যাডভোকাট। ইনস্টাগ্রামে...

অবশিষ্ট ৩৫ লাখ কি চল্লিশার দিনেই পরিশোধ হবে— নাসুমের প্রশ্ন
অবশিষ্ট ৩৫ লাখ কি চল্লিশার দিনেই পরিশোধ হবে— নাসুমের প্রশ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরের পারিশ্রমিক নিয়ে ঝামেলার এখনও সমাধান হয়নি। সিলেট টাইটান্সে খেলা জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি বলে ফের অভিযোগ উঠেছে। তার চুক্তির ৩৫ লাখ টাকা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এখনও পরিশোধ করেনি বলে জানিয়েছেন নাসুম। কিছু দিন আগে সিলেট টাইটান্স দাবি করেছিল নাসুমের সব টাকা পরিশোধ করা হয়েছে। এক বিবৃতিতে টাইটান্স জানিয়েছিল, ‘বিপিএল ২০২৫-২০২৬ মৌসুমের খেলোয়াড়দের পাওনা সংক্রান্ত বিষয়টি গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে চ...

কাফুর মতে, এবার ব্রাজিলের বিশ্বকাপ জেতার উপযুক্ত সময়।
কাফুর মতে, এবার ব্রাজিলের বিশ্বকাপ জেতার উপযুক্ত সময়।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু তাঁর হাত ধরে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। যদিও অধিনায়ক কাফুর বিশ্বকাপ উঁচিয়ে ধরার গল্পটা প্রায় দুই যুগ আগের। ২০০২ সালে ইয়োকোহামার ফাইনালে জার্মানিকে ২–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। এর পর থেকে ব্রাজিলের আরেকটি বিশ্বকাপ জয়ের অপেক্ষা শুধুই দীর্ঘায়িত হয়েছে। তবে কাফুর মতে, সেই অপেক্ষা ফুরোনোর সময় ঘনিয়ে এসেছে এবং এটাই ব্রাজিলের বিশ্বকাপ জেতার সঠিক সময়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনার পাশাপাশি নেইমার–ভিনিসিয়ুস&nda...

প্রথম ম্যাচে সেরা বোলার শরীফুল—দ্বিতীয় ম্যাচে কি দলে থাকবেন
প্রথম ম্যাচে সেরা বোলার শরীফুল—দ্বিতীয় ম্যাচে কি দলে থাকবেন

টস হওয়ার কয়েক সেকেন্ড আগেও শরীফুল ইসলাম জানতেন, তিনি একাদশে নেই। কিন্তু হুট করেই ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন মোস্তাফিজুর রহমান। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়ে যান শরীফুল। সুযোগটা কাজেও লাগান। প্রথম ওয়ানডেতে তাঁকে দলের সেরা বোলারও বলা যেতে পারে। ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়েই যে ২ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। দ্বিতীয় ওয়ানডের আগে দলের প্রতিনিধি হয়ে তিনি এসেছেন সংবাদ সম্মেলনেও। তিনি ভালো বোলিং করলেও ২৬ রানে ম্যাচটা হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটা তাই শরীফুলদের জন্য হয়ে গেছে সিরিজ বাঁচ...

এই পারফরম্যান্সে দলে থাকার যোগ্য নই”—রিজওয়ান
এই পারফরম্যান্সে দলে থাকার যোগ্য নই”—রিজওয়ান

রিজওয়ানের সময়টা ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের সময়টা ভালো যাচ্ছে না। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাটে রান নেই। তাঁর দল রাওয়ালপিন্ডিজ হেরেছে ৭ ম্যাচের ৭টিতেই। তাতে টুর্নামেন্ট থেকে এরই মধ্যে ছিটকেও গেছে তারা। সর্বশেষ গতকাল রাতে কোয়েটা গ্লাডিয়েটরসের কাছে হেরেছে দলটি। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিজওয়ানের টি–টুয়েন্টি ক্রিকেট থেকে অবসরের প্রশ্নও এসেছে। রিজওয়ান এবারের পিএসএলে ৭ ম্যাচে রান করেছেন মাত্র ১০৭। গড় ১৫.২৮, সর্বোচ্চ রান ৪১। ওপেনার হিসেবে খেলা রিজওয়ান যে প্রত্যাশা মেটাতে পারে...

বারবার বিসিবি সভাপতি পরিবর্তনে সিমন্সের মন্তব্য—‘এখন আর কিছুতেই অবাক হই না’
বারবার বিসিবি সভাপতি পরিবর্তনে সিমন্সের মন্তব্য—‘এখন আর কিছুতেই অবাক হই না’

মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স মুখে চওড়া একটা হাসি রেখেই উত্তরটা দিলেন ফিল সিমন্স। তাঁর জবাব শুনে হাসলেন উপস্থিত সাংবাদিকেরাও। নানা চড়াই–উতরাই পার করে আসা ৬৩ বছর বয়সী এই ওয়েস্ট ইন্ডিয়ান কোচ বলেন, জীবনের এই পর্যায়ে এসে আর কিছুই তাঁকে অবাক করে না। ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেন ফিল সিমন্স, তখন বিসিবি সভাপতি ছিলেন ফারুক আহমেদ। সে বছরের ১৬ মে সিমন্স বাংলাদেশে আসার সপ্তাহ দুয়েক পরই ফারুককে সরিয়ে সভাপতি হন আমিনুল ইসলাম। ১০ মাস দায়ি...

পরিচালকদের ধারাবাহিক পদত্যাগে বিসিবিতে ঝড়, মুখ খুললেন সভাপতি
পরিচালকদের ধারাবাহিক পদত্যাগে বিসিবিতে ঝড়, মুখ খুললেন সভাপতি

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের বয়স এখনো ছয় মাস পূর্ণ হয়নি। এর মধ্যেই ২৫ পরিচালকের সাতজনই পদত্যাগ করেছেন। চারজনই পদ ছেড়েছেন গতকালের বোর্ড সভার পর। এভাবে একের পর এক পরিচালকের পদত্যাগে বিসিবির বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, প্রয়োজনে সবাই চলে গেলেও তিনি শেষ পর্যন্ত দায়িত্বে থেকে পরিস্থিতি সামলাতে চান। একই সঙ্গে তাঁর অভিযোগ, প্রায় ছয় মাস ধরে বোর্ডকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়ন...

ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, চূড়ান্ত দলে জায়গা মিলবে তো
ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, চূড়ান্ত দলে জায়গা মিলবে তো

বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। এ দুটি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ ও ‘ইউওএল’ এ খবর জানিয়েছে। তবে এরই মধ্যে অন্য সমস্যা তৈরি হয়েছে। ব্রাজিলিয়ান সিরি আতে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে মিরাসলের মুখোমুখি হবে সান্তো...

ইরান কি বিশ্বকাপে খেলবে না খেললে কী প্রভাব পড়বে
ইরান কি বিশ্বকাপে খেলবে না খেললে কী প্রভাব পড়বে

মধ্যপ্রাচ্যের আকাশে উড়ছে যুদ্ধবিমান, বাতাসে বারুদের গন্ধ। ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় যে যুদ্ধ শুরু হয়েছে, তার আঁচ গিয়ে লেগেছে ফুটবল বিশ্বেও। ইরানি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং পাল্টাপাল্টি হামলার এই ডামাডোলে বড় এক প্রশ্নচিহ্ন ঝুলে গেছে আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ওপর। ইরান রেড ক্রিসেন্টের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। প্রশ্ন উঠেছে, এই যুদ্ধের ক্ষত নিয়ে কি আদৌ ফুটবল উৎসবে...

৪৩১ ছক্কা মাত্র ৩২ ম্যাচে! ইতিহাস বদলাতে চলেছে।
৪৩১ ছক্কা মাত্র ৩২ ম্যাচে! ইতিহাস বদলাতে চলেছে।

১০টি ছক্কা মেরেছেন ঈশান কিষান ক্রিকেট দিনে দিনে ছক্কার খেলায় পরিণত হচ্ছে বললে হয়তো ভুল হবে না। পাওয়ারপ্লে থেকে ডেথ ওভার—সব সময়ই ছক্কা মারার চেষ্টা থাকে ব্যাটসম্যানদের। স্বাভাবিকভাবেই ছক্কার সংখ্যায় একটা টুর্নামেন্ট আরেকটাকে ছাড়িয়ে যাচ্ছে। না, ছক্কার সংখ্যায় এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ গত টি-টুয়েন্টি বিশ্বকাপকে ছাড়ায়নি। তবে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে গড়া ছক্কার রেকর্ড ভেঙে এবারের বিশ্বকাপ নতুন রেকর্ড গড়বে, সেটা অনেকটাই নিশ্চিত। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে ৫২ ম্যাচে ছক্কা দেখা গিয়েছিল ৫১৭ট...