ছেলেবেলা থেকে আতলেতিকো মাদ্রিদের ফ্যান। বেড়ে উঠেছেন এই ক্লাবেরই সাথে। স্পেনের বয়সভিত্তিক দলে খেলতে খেলতে এখন ২১ এ পা। আর এই সল নিগুয়েজই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে জিতিয়ে দিলেন আতলেতিকোকে। দারুণ ড্রিবলিং ও অসাধারণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেছেন সল। তাতে গেল রাতে পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল আতলেতিকো। গার্দিওলা বার্সেলোনার কোচ থাকতে অনেকবার সামলেছেন আতলেতিকোকে। তবে দিয়েগো সিমিওনের কোচিংয়ে এখন দলটি ভিন্ন রূপ নিয়েছে। গত দুই মৌসুমে জার্মান...