প্রাথমিক লক্ষ্য ছিল সুপার টেনে ওঠা। সেটা পূরণ হয়েছে। দ্বিতীয় লক্ষ্য, সুপার টেনেও ভালো খেলে সম্ভব হলে সেমিফাইনালের সীমানা দড়ি স্পর্শ করা। সেটা আর হলো না। সেমিফাইনাল পর্ব শুরুর আগেই শেষ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কলকাতা থেকে জেট এয়ারওয়েজের বিমানে কাল সকাল ৯টা ১০মিনিটে ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ দল। প্রথম পর্বের তিন ম্যাচের দুটিতে জিতলেও আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটি পুরোপুরি হতে দেয়নি বৃষ্টি। সুপার টেনে চার ম্যাচের চারটিতেই হার। আগের ম্যাচে বেঙ্গালুরুতে ভারতের কাছে মাত্র ১ রানের হার এবার...