এই দলের সঙ্গেই আছেন কার্টলি অ্যামব্রোস। খেলোয়াড়ি জীবনে যাঁর প্রিয় একটা কথা ছিল, ‘সাবধান, আমাকে রাগিও না। রেগে যাওয়া কার্টলি অ্যামব্রোস খুব ভয়ংকর।’ এখন তো দেখা যাচ্ছে শুধু কার্টলি অ্যামব্রোসই নন, রেগে যাওয়া ওয়েস্ট ইন্ডিয়ান মাত্রই ভয়ংকর। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল! সবাইকে দেখিয়ে দেওয়ার রাগ-জেদ ড্যারেন স্যামির এই ওয়েস্ট ইন্ডিজ দলকে এমনই অদম্য বানিয়ে দিয়েছে যে, শেষ ওভারে ১৯ রান দরকার থাকলে মাত্র অষ্টম টি-টোয়েন্টিতে পঞ্চম ইনিংস খেলতে নামা অনভিজ্ঞ এক তরুণ পরপর চার বলে ছক্কা মেরে দেন...