মাত্র সপ্তাহ তিনেক আগের কথা। বার্সেলোনা কেন আরও একবার মৌসুমের তিনটি শিরোপাই জিতবে না, সেটিই ছিল আলোচনায়। কিন্তু তিন সপ্তাহের মধ্যেই কেমন যেন সব কিছু বদলে গেল। বার্সেলোনার ট্রেবলের আশা এখন হাওয়া। টানা দুটি ম্যাচ হেরে ‘পর্বত-প্রমাণ’ পয়েন্টে এগিয়ে থাকার সুবিধা এখন নেমে এসেছে ‘টিলা’ সমান দূরত্বে। কে জানে, আর একটি ম্যাচে হোঁচট খেলেই লিগ জয়ের আশাতেও বড় ধাক্কা লাগতে পারে। লিগে ধাক্কা লাগতে পারে, চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বড় ধাক্কাটা কাল লেগেই গেল বার্সার গায়ে। ভিসেন্তে ক্যালদেরনে অ্যাটলেটিকো মাদ্র...