৬-০, স্কোর লাইন বলবে না, এমন জয়ের মধ্যেও কী ভীষণ টেনশনে ছিল বার্সেলোনা। ৬-০, স্কোর লাইন এও বলবে না, এমন জয়ের পরও বার্সেলোনা এখনো টেনশনেই থাকবে। কাল নানা ঘটনাবহুল ম্যাচে ৬২ মিনিট পর্যন্ত ১-০ গোলের অস্বস্তির লিড নেওয়া বার্সা শেষ মুহূর্তের ঝড়ে জিতল আধা ডজন গোলে। টানা দ্বিতীয় ম্যাচে গোলবন্যা। দুই ম্যাচে ১৪ গোল করে যেন প্রায়শ্চিত্ত করছে লুইস এনরিকের দল, যে গোলবন্যায় নেতৃত্ব দিচ্ছেন আরেক লুইস। টানা দ্বিতীয় ম্যাচে চার গোল করলেন সুয়ারেজ। শেষ ১৬ মিনিটে স্পোর্টিং গিজনের গোলে বার্সা দিয়...