দুই অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার এলিসে পেরি ও আনাবেল সাদারল্যান্ড-ফাইল ছবি ভারতের ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিল) বা নারী আইপিএলের চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ৯ জানুয়ারি। যার জন্য নিলাম হয়েছে এক মাস আগে। আসন্ন ডব্লিউপিল শুরুর আগে দুই অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার এলিসে পেরি ও আনাবেল সাদারল্যান্ড ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছেন। এ ছাড়া ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে ডাক পাওয়ায় আইপিএল খেলবেন না যুক্তরাষ্ট্রের তারা নরিস। এদিকে, অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটারসহ তিনজনে...