শেষ ষোলোর লড়াইয়ে মিসরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যে দলের বিপক্ষেই ২১ বছর আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন লিওনেল মেসি। ঐতিহাসিক সেই স্মৃতি ফিরিয়ে এনে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ রাতে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, লিওনেল মেসির ক্যারিয়ারের এক ঐতিহাসিক স্মৃতিও ফিরিয়ে আনছে। প্রতিটি কিংবদন্তিরই একটি শুরু থাকে। লিওনেল মেসির বিশ্বকাপ-গল্পের শুরুটা হয়েছিল এই মিসরকে দিয়েই। ২১...