এ বার সালমান খানের ‘ধর্ষিত মহিলা’ বিতর্কে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। স্পষ্ট জানিয়ে দিলেন, সালমানের বিতর্ক আর না বাড়িয়ে এ বার দেশের আসল সমস্যা নিয়েই মাথা ঘামানো উচিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাইজানের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ‘বেওয়াচ’ নায়িকা বলেন, আমার মনে হয়, যে কমেন্টটি করেছে সবার আগে তাঁকে এ নিয়ে প্রশ্ন করা উচিত। শুধু শুধু এই বিতর্ককে টেনে বাড়ানো উচিত নয়। প্রকৃত সমস্যার দিকে নজর দিতে হবে আমাদের। এর পর বিহারের ধর্ষণের প্রসঙ্গ টেনে এনে দেশি গার্ল বলেন, এর চেয়েও মারাত্মক ঘটনা ঘট...