শাহরুখ খানের ছেলে আরিয়ানের সঙ্গে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলির বন্ধুত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও খবর। এবারে শ্রীদেবীর মেয়ের সঙ্গে আরিয়ান যাচ্ছেন আমেরিকায়। নভ্যা নভেলির সঙ্গে শাহরুখ-পুত্র আরিয়ানের বন্ধুত্ব থাকতে পারে। কিন্তু আমেরিকা-যাত্রাটি তিনি করছেন শ্রীদেবীর মেয়ের সঙ্গেই। শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর যাচ্ছেন ক্যালিফোর্নিয়া। শাহরুখ খানের ছেলে আরিয়ানও সেখানে যাচ্ছেন। সম্প্রতি লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করেছেন আরিয়ান। এর পরে লস এঞ্জেলেসের ইউএসসি স্কুল অফ সিনেম্যাটিক আর্টস-এ ফিল্মমেকি...