একে তো মামলাবাজিই বলতে হয়। গ্রামের নিরীহ মানুষের নামে অহেতুক মামলা দিয়ে তাদের সম্পত্তি হাতিয়ে নেওয়া তো ভালো কথা নয়। তার ওপর এই কাজ যদি করেন অভিনেতা মোশাররফ করিম, তাহলে মামলাবাজি ছাড়া একে আর কী বলা যায়! টেলিছবি লার্নেড ফ্রেন্ড-এ এমন মামলাবাজি করতে দেখা যাবে মোশাররফ করিমকে। ঈদের জন্য তৈরি এই টেলিছবি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এই টেলিছবিতে মোশাররফ করিম ‘সদরুল হক’ নামে এক মামলাবাজের চরিত্রে অভিনয় করেছেন। শহর থেকে গ্রামে এসে তাঁর সহকারীকে দিয়ে মানুষকে কথায় কথায় মামলার জালে জড়িয়ে ফেলেন। মামলায়...