সম্পর্কে ঝগড়া, মনোমালিন্য হয় না, এমন সম্পর্ক খুঁজে পাওয়া ভার। একটু মনোমালিন্য সম্পর্ককে আরও মধুর করে তোলে। কিন্তু প্রতিদিন যদি ঝগড়া-ঝাঁটি লেগে থাকে, তবে তা সম্পর্কের জন্য মোটেও ভাল নয়। প্রতিদিনের একটু একটু ঝগড়া থেকে সৃষ্টি হয় দূরত্ব। আর এই দূরত্ব থেকে এক সময় ভেঙে যায় ভালোবাসার সম্পর্কটি। তাই ঝগড়া শুরু আগেই মিটিয়ে ফেলুন ঝগড়ার বিষয়টি। কিছু কৌশল অবলম্বন করে এড়িয়ে যেতে পারেন সম্পর্কের ঝগড়া।১। কান ব্যবহার করুন, মুখ নয় ঝগড়ার সূত্রপাত হয় দুইপক্ষের বাকবিতন্ডা থেকেই। ঝগড়া এড়াতে চাইলে কিছুক্ষণ চুপ থা...