অভিনেতা ঋত্বিক রোশনের অভিযোগের ভিত্তিতে তিন-তিনবার জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও তাঁর বোনকে সমন পাঠালো মুম্বাই পুলিশ। ঋত্বিকের অভিযোগ ছিল, অজ্ঞাতপরিচয় কেউ ভুয়ো আইডি খুলে তাঁদের ব্যক্তিগত বিষয় জনসমক্ষে নিয়ে আসছেন। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানায় ঋত্বিকের দায়ের করা সেই এফ আই আরের ভিত্তিতে পুলিশ কঙ্গনার কাছে এ বিষয়ে তাঁর কী বক্তব্য জানতে চেয়েছে। কঙ্গনা আগে জানিয়েছিলেন, তিনি ও ঋত্বিক পরস্পরকে আইনি নোটিশ পাঠানোর পরেও ই-মেলের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করছিলেন ঋত্বিক।...