আজ থেকে আরটিভিতে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক পলাশ ফুলের নোলক। ধারাবাহিকটি রচনা করেছেন ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। নির্মাণ করেছেন সঞ্জিত সরকার। আর এ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, ডলি জহুর, ডা. এজাজ, আফজাল শরীফ, রহমত আলী, তারিক স্বপন, শ্যামল জাকারিয়া, সাব্বির আহমেদসহ অনেকেই। নাটকের গল্পে দেখা যাবে, রবি বড় হয় এতিমখানায়। হোস্টেল সুপারের সহযোগিতায় বিএ পাশও করে। কিন্তু এক সময় তাকে এতিমখানা ছেড়ে দিতে হয়। একদিন কাউকে না বলে অজানার উদ্দেশে রওনা হয় রবি। চেপে বসে একটি বাসে। একটা গ্র...