মাত্র আর কদিন বাদেই বিয়ে করছেন বলিউডের অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করন সিং গ্রোভার। ৩০ এপ্রিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। তবে এখন থেকেই বিয়ের আনন্দ উদযাপনের শুরু হয়ে গেছে। বিপাশার বন্ধু ও তাঁর বিয়ের পোশাকের ডিজাইনার রকি এস বিপাশার সৌজন্যে ভারতের গোয়ায় আয়োজন করেছিলেন ‘ব্রাইডাল শাওয়ার’-এর। সেই অনুষ্ঠানেরই কিছু ছবি বিপাশা তাঁর ইনস্টাগ্রাম আর টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। বিপাশা ও করনের বিয়ের আগে তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও পরিবারের খুব কাছের মানুষদের নিয়েই ছিল এই আয়োজন। খুব ঘরোয়া পরিবে...