‘বসগিরি’ ছবির অ্যাকশন দৃশ্য ধারণ করতে গিয়ে আহত হয়েছেন শাকিব খান। আহত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে আবারও ওই দৃশ্যটি ধারণ করা হয়। বসুন্ধরা আবাসিক এলাকায় তিন শ ফুট রাস্তার পাশে আলমপুরে জিয়া তালুকদার গ্রুপ ও বস গ্রুপের লড়াই চলছিল। এ দৃশ্য ধারণ করতে গিয়েই গতকাল বুধবার আহত হন নায়ক শাকিব খান। ‘বসগিরি’ ছবির একটি দৃশ্যে ক্রেনে ঝুলন্ত অবস্থায় শূন্য থেকে লাফিয়ে আরেকজনের কাঁধের ওপর দাঁড়াতে হবে শাকিবকে। এই দৃশ্যে সাধারণত সবাই ডামি ব্যবহার করেন। শাকিব ডামি নেননি। ক্রেন থেকে লাফ দেওয়ার সময়...