CATEGORY ARCHIVES: বিনোদন

'সাউথ এশিয়ান প্রিন্স' এবার নজরুলের নায়ক
'সাউথ এশিয়ান প্রিন্স' এবার নজরুলের নায়ক

কাজী নজরুল ইসলামের গল্পের নায়ক হোক বা গানের নায়ক হোক যাই বলেন, নজরুলের নায়ক হিসেবে নিজেকে মেলে ধরার চেষ্টা করলেন অভিনেতা সাঈদ খান। র‍্যাম্প মডেল দিয়েই যাত্রা শুরু করেছিলেন সাঈদ খান। এরপরে নার্গিস আক্তারের হাত ধরে বাংলাদেশে পদার্পণ। তারপরের গল্পগুলো এগিয়ে যাওয়ার। সাঈদ এবার নজরুল গীতির মডেল হলেন। 'তোমার মনের ফুলদানিতে ফুল হবো বন্ধু' শিরোনামে ফেরদৌস আরা'র গাওয়া গানে পরিচালনায় ছিলেন নারগিস আক্তার। বিভিন্ন দেশের মডেলরা সেখানে ক্যারিয়ার গড়তে চান। তাঁদের সঙ্গে প্রতিযোগিতা করেই সুযোগটা পেতে হতো।...

সালমান থাকছেন ‘নো এন্ট্রি’র সিকুয়েলে
সালমান থাকছেন ‘নো এন্ট্রি’র সিকুয়েলে

নো এন্ট্রি’ ছবির সিকুয়েল নিয়ে সালমানের সঙ্গে কথা বলবেন প্রযোজক বনি কাপুর। বেশ কিছুদিন আগেই সালমান খানের সঙ্গে ২০০৫ সালে নির্মিত ওই নামের ব্লকবাস্টার কমেডি ছবিটির সিকুয়েল তৈরির ব্যাপারে প্রাথমিক কথা হয়েছিল বনি কাপুরের। কিন্তু দুজনের কেউই দিন-ক্ষণ পাকা করার মতো সময় পাচ্ছিলেন না। স্ত্রী শ্রীদেবী অভিনীত ‘মাম’ ছবির কাজেই মূলত বনি কাপুরের ব্যস্ততা ছিল। বনি কাপুর জানিয়েছেন, দু-এক সপ্তাহের মধ্যেই তিনি সালমানের সঙ্গে দেখা করবেন এবং এ ব্যাপারে কথা বলবেন।। এ ছবির পরিচালক আনিস বাজমি দেড় বছর আগেই সাল...

গাগার পিয়ানো কেউ কিনলো না!
গাগার পিয়ানো কেউ কিনলো না!

লেডি গাগার কোনো নতুন গান বাজারে এলে তা লুফে নেন শ্রোতারা। মার্কিন এই গায়িকার ভরাট কণ্ঠের ভক্ত ছড়িয়ে আছেন বিশ্বের নানা প্রান্তে। এমনকি অনেক পাগল ভক্তও তো রয়েছেন তাঁর। এই ভেবেই যুক্তরাষ্ট্রের এক নিলামকারী প্রতিষ্ঠান সম্প্রতি লেডি গাগার একটি পিয়ানো নিলামে তোলে। কর্তৃপক্ষ ভেবেছিল, হয়তো মোটা দামে সেই পিয়ানো কিনে নেবে গাগার কোনো অন্ধভক্ত। কিন্তু তা আর হয়নি। নিলামকারী প্রতিষ্ঠানটি গাগার তেমন কোনো ভক্তই খুঁজে পায়নি। তাই বিক্রি হয়নি 'বর্ন দিজ ওয়ে' গায়িকার ছেলেবেলার স্মৃতি জড়ানো পিয়ানোটি। মাত্র পাঁচ...

সিউলের প্রবাসী বাঙালিদের প্রতি কৃতজ্ঞ বাপ্পা
সিউলের প্রবাসী বাঙালিদের প্রতি কৃতজ্ঞ বাপ্পা

আগেও দেশের বাইরে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার। এবার আমন্ত্রণ এলো দক্ষিণ কোরিয়ায় দেশ সিউল থেকে। সিউলের প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে গতকাল সেখানে পৌঁছেছেন এই শিল্পী। আজ রোববার বিকেলে তাঁদের এক ঘণ্টা গান গেয়ে শোনালেন তিনি। সিউলে গান গেয়ে সেখানকার বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাপ্পা। অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বাপ্পা মজুমদার লিখেছেন, ‘সাকসেসফুল শো অ্যাট কোরিয়া। থ্যাংকস টু অল মেম্বারস অব বাংলাদেশ কমিউনিটি কোরিয়া।’ অনুষ্ঠান নিয়ে প্রথম আলোর সঙ্গে...

গায়ক শাফিন এবার মডেল
গায়ক শাফিন এবার মডেল

শুভেচ্ছাদূত হওয়ার বদৌলতে এর আগে ব্যান্ডশিল্পী শাফিন আহমেদকে স্থিরচিত্রের মডেল হতে হয়েছিল। এবার তিনি টেলিভিশন বিজ্ঞাপনচিত্রের কাজ করলেন। বিপণিবিতানের এই বিজ্ঞাপনচিত্রটির শুটিং গতকাল শনিবার ঢাকার একটি বহুতল বিপণিতে হয়েছে। শাফিন আহমেদ গতকাল বিজ্ঞাপনচিত্রে তাঁর অংশের শুটিংয়ে অংশ নেন। এটি তাঁর প্রথম কোনো টেলিভিশন বিজ্ঞাপনচিত্র। সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন শাফিন আহমেদ। আজ রোববার প্রথম আলোর সঙ্গে আলাপে শাফিন আহমেদ বলেন, ‘অনুরোধে কাজটি করা হয়েছে। এই বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে, আমি মার্কেটে কেনা...

'অভিনয় করে নিজের ওপর গজব টেনে আনছি'
'অভিনয় করে নিজের ওপর গজব টেনে আনছি'

সোশ্যাল মিডিয়ার ওপর দারুণ ক্ষেপেছেন অভিনেত্রী সাবিলা নূর। গত ৮ মে মাদার্স ডে তে সালমান মুক্তাদির তাঁর মা'কে সারপ্রাইজ দেওয়ার জন্য সাবিলা নূরকে নববিবাহিতা স্ত্রী সাজিয়ে বাসায় নিয়ে যান। যা ছিল প্রাঙ্ক, সাবিলা নূর কালের কণ্ঠের কাছে এমনটাই বলেছিলেন। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় হাসি ঠাট্টা, ট্রল বানানো। এতোদিন সহ্যই করে এসেছিলেন। এবার যেন সহ্যের বাঁধ ভেঙে গেল সাবিলার। ক্ষেপে গিয়ে বলে ফেললেন তাঁর বিষয় নিয়ে এতো চুলকানি কেন মানুষের! সাবিলা ফেসবুকে লিখেছেন, আপন...

ফের কাছাকাছি হৃত্বিক-সুজান!‌
ফের কাছাকাছি হৃত্বিক-সুজান!‌

কঙ্গনা রানাওয়াত যখন হৃত্বিকের সঙ্গে সম্পর্কের প্রমাণ দিতে ছবি পেশ করেছিলেন, উদ্ধারে এগিয়ে এসেছিলেন তিনিই। জানিয়েছিলেন, ঋত্বিক-কঙ্গনার ওই ঘনিষ্ঠ ছবি জাল। ফটোশপ করা। ছবি তোলার সময় হৃত্বিকের পাশে তিনিও ছিলেন। তাঁর স্পষ্ট মনে আছে, হৃত্বিক কখনোই কঙ্গনার সঙ্গে অত ঘনিষ্ঠ হননি। এবার সেই প্রাক্তন স্বামীর সঙ্গেই ফের এক ছাদের তলায় রাত কাটালেন তিনি। সুজান খান। মুম্বাইয়ের এক পার্টিতে। বন্ধু অনু দিওয়ান পার্টি দিয়েছিলেন। সেখানেই এক সঙ্গে নাচতে দেখা যায় হৃত্বিক-সুজানকে। পরে এক কোণে বসে খোশগল্পে মাতেন দু’‌জন।...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন অভিনেতা আলমগীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন অভিনেতা আলমগীর

অভিনেতা আলমগীর ক্লাস নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 'টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ' বিভাগ আমন্ত্রণ জানিয়েছিল জনপ্রিয় এই অভিনেতাকে। গত মঙ্গলবার তিনি শিক্ষার্থীদের পড়ান 'হাউ টু অপারেট ইয়োর অ্যাক্টরস' বিষয়ে। পাশাপাশি নিজের অভিনয়জীবন, পরিচালনা ও পুরস্কারপ্রাপ্তির ঘটনা শেয়ার করেন শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন আলমগীর।

বেকারত্বেই সুখ
বেকারত্বেই সুখ

নামের শেষে ‘খান’ জুড়ে গেলে তো একটু বিলাসিতা ভর করতেই পারে। তার ওপর কাপুরবাড়ির কন্যা কারিনা তো এখন নবাবপত্নীও। তাই এত কাজ করে কী হবে তাঁর! এমন ধারণাই কি জন্মেছে কারিনার মনে? তা না হলে বেকারত্বে এত সুখ কেমন করে খুঁজে পান তিনি? পুরো দুনিয়া যেখানে ভালো কাজের আশায় ছুটে বেড়াচ্ছে দিনরাত, সেখানে কারিনা বলছেন, ‘আমার হাতে কোনো কাজ নেই আপাতত। কিন্তু এ নিয়ে আমার ভাবনা নেই। এই কাজ না থাকাটাই দারুণ উপভোগ করছি আমি!’ কারিনা কাপুর খানের সবশেষ মুক্তি পাওয়া ছবি কি অ্যান্ড কা বলিউড বক্স অফিসে কোনো চমক জাগাতে প...

এক হাজার কবুতর চাইলেন শাকিব খান!
এক হাজার কবুতর চাইলেন শাকিব খান!

দুপুর। স্থান এফডিসির পুরোনো ল্যাব ভবনের ছাদ। ছাদের ওপর মানুষের জটলা। নিচ থেকে তা দেখে আগ্রহ নিয়ে ছাদের দিকে রওনা হই আমরা। উঠে দেখি, ছাদের এক পাশে বিশ্রাম নেওয়ার জন্য ছোট বিছানা, মাঝে রাখা ক্যারম বোর্ড, একপাশে ছোট দোতলা কবুতরের ঘর। সেই ঘরের মধ্যে একঝাঁক কবুতর। তখনো পরিচিত কারও দেখা মেলেনি। আমাদের আগ্রহ টের পেয়ে ইউনিটের একজন বললেন, ‘বসগিরি ছবির শুটিং হইব। এইডা বসের আস্তানা। সেটের কাজ ঠিকঠাক চলতাছে। এখনই শাকিব ভাই আইব।’ ততক্ষণে লাইট-ক্যামেরা সাজানোর কাজ চলছে। এর মধ্যে দেখি মনিটরে বসে আছেন...

টুইটারে বিয়ের খবর জানাবেন সালমান
টুইটারে বিয়ের খবর জানাবেন সালমান

সম্প্রতি নিজের বিয়ে নিয়ে মজার এক মন্তব্য করেছেন ‘দাবাং’ তারকা সালমান খান। সালমান খানের বিয়ে নিয়ে যেসব গুজব ছড়িয়েছে, তা নিয়ে কোনো কথা না বলে এক কথায় জানিয়েছেন, সালমান যখন বিয়ে করবেন, সে খবর তিনি নিজেই টুইটারে জানিয়ে দেবেন। বলিউডের বাতাসে খবর ভাসছে যে ৫০ বছর বয়সী বলিউডের এই তারকা অভিনেতা তাঁর কথিত প্রেমিকা রোমানিয়ান টিভি রিয়েলিটি শো তারকা লুলিয়া ভেঞ্চুরকে বিয়ে করছেন সামনের ডিসেম্বর মাসে। এ প্রসঙ্গে অবশ্য সালমান খান স্পষ্ট করে জানিয়েছেন, যখন তিনি মনে করবেন যে বিয়ে করা দরকার, তখনই বিয়ে করব...

পলিথিনে ঢেকে শুটিং!
পলিথিনে ঢেকে শুটিং!

১৭ মে থেকে পুরান ঢাকায় শুরু হয়েছে সাগর জাহানের নতুন নাটক ‘অ্যাভারেজ আসলাম’-এর শুটিং। ঈদের জন্য ছয় পর্বের জন্য নির্মিত হচ্ছে নাটকটি। ‘সিকান্দার বক্স’ সিরিজের সাফল্যের পরেই আসছে ‘অ্যাভারেজ আসলাম’। পরিচালক শুটিংয়ের জন্য এবারও বেছে নিয়েছেন সেই পুরান ঢাকা। ১৭ তারিখ থেকে ভালোই চলছিল শুটিং। কিন্তু গোল বাধাল গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টি। কথা ছিল আজ সকাল থেকেই শুটিং শুরু করবেন সাগর জাহান। কিন্তু আর হলো কই! যদিও পুরান ঢাকার নির্দিষ্ট শুটিং স্পটে ঠিকই গেলেন সবাই। অপেক্ষায় ছিল ক্যামেরা-লাইটও। কিন্তু দু...

কী কথা তাহার সাথে
কী কথা তাহার সাথে

এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নায়ক-নায়িকা নির্বাচিত হয়েছেন মৌসুমী ও ফেরদৌস। এর আগে তাঁরা দুজন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তাঁদের সম্পর্কে আনন্দের পাঠক তো জানেন বিস্তর। তাহলে নতুন কিছু করা দরকার—ফেরদৌস আর মৌসুমী একে অন্যকে প্রশ্ন করবেন, দেবেন উত্তর। সানন্দেই রাজি হয়ে গেলেন তাঁরা। আর কথা যখন শুরু করলেন, তখন তা যেন আর শেষ হতে চায় না... মৌসুমীকে ফেরদৌসের প্রশ্ন ফেরদৌস: আমরা যখন প্রথম চলচ্চিত্রে এলাম, তখন এমন একটা কথা প্রায়ই শুনতাম, ইন্ডাস্ট্রিতে মৌসুমীর আশিক...

আলোচনায় ব্রাজিল
আলোচনায় ব্রাজিল

জঁ পিয়ের দারদেন ও লুক দারদেনের মতো বড় নির্মাতা গতকাল উৎসবে এসেছেন। দিনটা হতে পারত বেলজিয়ামের। কিন্তু হয়ে গেল ব্রাজিলের। কারণ, ১৭ মে রাতে লালগালিচায় ঘটে যাওয়া অভাবনীয় সেই প্রতিবাদ। ঘটনাটা এ রকম: ঝলমল করছে কানের সুবিখ্যাত লালগালিচা। বাজছে সুমধুর সংগীত। অ্যাকুয়ারিয়াস ছবির উদ্বোধনী প্রদর্শনী শুরু হবে খানিক পরেই। অ্যাকুয়ারিয়াস ৬৫ বছর বয়সী ক্লারা নামে এক সংগীত সমালোচকের গল্প। ব্রাজিলের নামী অভিনেত্রী সোনিয়া ব্রাগা আছেন লালগালিচার পুরোভাগে। সঙ্গে নির্মাতা ক্লেবের মেনডোনসা। গালিচার শেষ ধাপে আচমকা দ...

সাত বছর পর ‘এক্স-ফ্যাক্টর’
সাত বছর পর ‘এক্স-ফ্যাক্টর’

২০০৮ সালে শিহাব শাহীন তৈরি করেছিলেন এক্স-ফ্যাক্টর নামের এক টেলিছবি। সেখানে ইরেশ যাকের ও অপূর্বকে দেখা গিয়েছিল প্রধান দুটি চরিত্রে। সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল টেলিছবিটি। তাই তো এর পরের বছর আবার একই চরিত্র নিয়ে এই টেলিছবির দ্বিতীয় কিস্তি তৈরি হয়। এরপর যথারীতি হারিয়ে যায় এক্স-ফ্যাক্টর ও এর চরিত্রগুলো। সাত বছর পর সেই টেলিছবির তৃতীয় কিস্তি হতে যাচ্ছে এবার। আগের মতো নতুন সিরিজেও প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন ইরেশ ও অপূর্ব। আবার কেন এক্স-ফ্যাক্টর? পরিচালক শিহাব শাহীনের কাছে এই প্রশ্ন করলে ত...

চমকে দিচ্ছে আদিত্য আর শ্রদ্ধার ‘ওকে জানু’
চমকে দিচ্ছে আদিত্য আর শ্রদ্ধার ‘ওকে জানু’

শ্রদ্ধা কাপুর আর আদিত্য রায় কাপুরের মধ্যে কি কিছু চলছে? এমনিতে একটা নির্দিষ্ট বয়স হয়ে যাওয়ার পরে এক ঝলক দেখেই বোঝা যায়, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ঠিক কী রসায়ন দানা বাঁধছে! তবে, এক্ষেত্রে আর বোঝাবুঝির বিশেষ কিছু নেই। যা ঘটছে, তা তো চোখের সামনে দেখাই যাচ্ছে। সে শ্রদ্ধা, আদিত্য যতই অস্বীকার করুন না কেন! আসলে হাটে হাঁড়িটা ভেঙে দিয়েছেন করণ জোহর। শ্রদ্ধা আর আদিত্যর একটা অন্তরঙ্গ ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে। কী দেখা যাচ্ছে সেই ছবিতে? দেখা যাচ্ছে, শরীরী প্রেমের ধোঁয়া ওঠা মুহূর্...

ফের ক্যামেরার সামনে সঞ্জয় দত্ত
ফের ক্যামেরার সামনে সঞ্জয় দত্ত

ফের ক্যামেরার সামনে সঞ্জয় দত্ত! জেল থেকে ছা়ড়া পাওয়ার পর এই প্রথম শ্যুট করলেন সঞ্জুবাবা। মুম্বইয়ের মাড আইল্যান্ডে এক পোশাকের ব্র্যান্ডের বিজ্ঞাপনী শ্যুটে হাজির ছিলেন সঞ্জয়। সেট এ পৌঁছে গিয়েছিলেন সময়ের আগেই। শ্যুট শেষে সেট এর প্রত্যেকের সঙ্গে ছবি তোলেন এবং অটোগ্রাফও দেন সঞ্জু। এতদিন পর কাজ করাটা চুটিয়ে উপভোগ করছেন অভিনেতা। জেল এ থাকাকালীন জল রাখার বড় পাত্রকে ডাম্বেল হিসেবে ব্যবহার করে ওয়ার্কআউট করতেন সঞ্জয়। এখন নাকি বাড়িতেও একই পন্থায় শরীরচর্চা করছেন তিনি!

শুটিং শেষ করলেন দীপিকা-প্রিয়াঙ্কা
শুটিং শেষ করলেন দীপিকা-প্রিয়াঙ্কা

ডুয়াইন জনসন ও প্রিয়াঙ্কা চোপড়াহলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম ছবি ‘বেওয়াচ’। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং চলেছে। সম্প্রতি শেষ হয়েছে ছবির দৃশ্য ধারণের কাজ। এদিকে প্রায় একই সময়ে বলিউডের আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরও হলিউডে অভিষেক ঘটে। দীপিকা কয়েক দিন আগে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির শুটিং শেষ করেছেন। নিনা দোবরেভ ও দীপিকা পাড়ুকোনহলিউডের প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে দীপিকা পেয়েছেন ভিন ডিজেলকে। শুটিংয়ের ফাঁকে প্রায়ই তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যমে...