কালের কণ্ঠকে এক সাক্ষাৎকারে সম্প্রতি ঘটে যাওয়া মাহির সাথে শাওনের অপ্রীতিকর ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। মাহি বলেন, শাওন আমার বন্ধু, স্বামী না। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। একই স্কুল-কলেজে পড়েছি। আর ও যদি সত্যি আমার স্বামী হতো, তাহলে কি আমি সাংবাদিক ডেকে ধুমধাম করে বিয়ে করতাম? আমার কি একটুও জড়তা থাকত না? কিন্তু শাওন তো আদালতে কাবিননামা দিয়েছেন এমন প্রশ্নের জবাবও মাহি দিয়েছেন। মাহি বলেন, কই? আমি তো দেখিনি। আর এগুলো নিয়ে আমার জানার আগ্রহ নেই। শাওনের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা ঠ...