এই প্রথমবারের মত বাংলাদেশে মুক্তি পাওয়ার আগেই কলকাতায় মুক্তি পেল যৌথ প্রযোজনার ছবি ‘নিয়তি’। ১০ শুক্রবার জুন ভারতের ৮৩ টি সিনেমাহলে একযোগে মুক্তি পেয়েছে শুভ-জলি অভিনীত সিনেমাটি। অবাক করা বিষয় হলো সিনেমার নায়ক-নায়িকা-কলাকুশলীরা বাংলাদেশে অবস্থান করলেও প্রথমদিনেই বেশ সাড়া ফেলেছে ‘নিয়তি’। চলচ্চিত্রটির বাংলাদেশী অংশীদার জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বলেছেন, প্রথমদিনেই ‘নিয়তি’ ভারতীয় দর্শকের কাছে প্রত্যাশানুযায়ী সাড়া ফেলেছে। প্রত্যাশা থাকলেও এক ধরনের শঙ্কাও ছিল। শুটিং, ডাবিং, এডিটিংসহ ব...