রোড আইল্যান্ডের সমুদ্রসৈকতে নতুন প্রেমিকের সঙ্গে দেখা গেছে মার্কিন পপ সংগীতশিল্পী টেলর সুইফটকে। সমালোচনার বদলে যেন সমাদৃতই হচ্ছেন ২৬ বছর বয়সী জনপ্রিয় এই শিল্পী। কেননা, তাঁর এবারের প্রেমিক হলিউডে সাড়া ফেলা অভিনেতা টম হিডলস্টোন। তাঁকেই টেলরের যোগ্যতম প্রেমিক ভাবছেন টেলর-ভক্তরা। মাত্র ১৫ দিন আগে ডিস্ক জকি কেলভিন হ্যারিসের সঙ্গে বিচ্ছেদ হয় টেলর সুইফটের। টুইটারে সে কথা জানিয়ে টুইট করেছিলেন কেলভিন। নতুন প্রেমিক জুটিয়ে নিতে বেশি সময় নেননি গ্র্যামিজয়ী তরুণ সংগীত তারকা সুইফট। গতকাল বুধবার থেকে হি...