আনুশকা শর্মা আর বিরাট কোহলির প্রেম ভেঙে গেছে—এমন খবরই জানেন সবাই। আর এটি কোনো উড়ো খবরও নয়। ছাড়াছাড়ির পর দুজনেই বিষয়টা স্পষ্ট করেছিলেন। কিন্তু ইদানীং তাঁদের দেখা মিলছে কোনো রেস্তোরাঁয় নৈশভোজে, কিংবা কোনো অনুষ্ঠানে। সম্প্রতি ‘সুলতান’ ছবির শুটিং শেষ করে বুদাপেস্ট থেকে মুম্বাইয়ে ফিরেছেন আনুশকা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন ‘সাবেক প্রেমিক’ কোহলি। বিরাট-আনুশকার ভেঙে যাওয়া প্রেম বুঝি ধীরে ধীরে জোড়া লাগছে। আর পুরোনো প্রেমকে পুনরুজ্জীবিত করতে চেষ্টার ত্রুটি রাখছেন না কোহলি। আর তাই ত...