হালের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া এখন পুরোপুরি সুস্থ। ফিরেছেন শুটিংয়েও। এফডিসিতে এখন ধুমসে চলছে তাঁর নতুন সিনেমা ‘প্রেমী ও প্রেমী’র শুটিং। গত সোমবার রাতে এফডিসির ২ নম্বর ফ্লোরে ঢুকতেই দেখা গেল চমৎকার সেট বানিয়ে কাজ করছেন পরিচালক জাকির হোসেন রাজু। দৃশ্যধারণে অংশ নিয়েছেন এই ছবির নায়ক আরিফিন শুভও। পরিচালক জানালেন, এখানেই ২৪ জুন পর্যন্ত শুটিং চলবে ছবিটির। কিছুদিন আগে বান্দরবানে ছবির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নুসরাত ফারিয়া। এরপর শুটিং বন্ধ করে ঢাকায় চলে আসতে হয় ছবির পুরো ইউনিটকে। চিক...