‘মাইকেল লাল’! ‘সাইকেল লাল’! চমকে ওঠার মতোই নাম, সন্দেহ নেই! ওদিকে, ছবিতে স্পষ্ট চোখে পড়ছে শাহরুখ খান আর সালমান খানকে। তাহলে কি একসঙ্গে ছবি করছেন তাঁরা? মাইকেল আর সাইকেল সেই ছবিরই দুই চরিত্র? উঁহু! ছবিতে যা দেখা যাচ্ছে, তা ঘোরতর বাস্তব। আসলে, সালমান খান মাঝে মধ্যেই প্রিয় সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েন রাতের বান্দ্রার পথে। সাইকেলে তাঁর দেখা মেলা নতুন কিছু নয়। এবার তাঁর সঙ্গে যোগ দিলেন শাহরুখও! দুজনে মিলে সাইকেলে চেপে শাসন করলেন রাতের বান্দ্রা। শাহরুখ আর সালমানের এই ঘোরাঘুরি কিন্তু অবাক করার মতোই!...