নাম তার আমির। অভিনয়েও তিনি বলিউডের আমির। কিন্তু এ কী করলেন তিনি? ঈদে ছেলের হাতে মাত্র ২ টাকা তুলে দিলেন বলিউড তারকা আমির খান। হতে পারে তিনি আক্ষরিক অর্থেই ‘আমির’। কিন্তু ছেলেকে ঈদের উপহার হিসেবে ২ টাকা দিয়েই ক্ষান্ত! তার মায়ের বাড়িতে ঈদ উপলক্ষ্যে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পিকে-র অভিনেতা জানান, ছেলে আজাদ রাওকে ঈদে তিনি মাত্র ২ টাকা দিয়েছেন। ছেলে ও স্ত্রীকে নিয়ে তার আজকের পরিকল্পনা জানতে চাওয়া হলে আমির বলেছেন, ওরা দুজনেই এখানে নেই। ছেলের স্কুলের ছুটি। তাই ইউরোপে গিয়েছে তারা। কাজের...