CATEGORY ARCHIVES: বিনোদন

ইতিহাস গড়ল সেলেনার ছবি
ইতিহাস গড়ল সেলেনার ছবি

বান্ধবী টেলর সুইফটকে পেছনে ফেলে সবচেয়ে বেশি অনুসারী নিয়ে গত মার্চ মাসে ইনস্টাগ্রামের রানি হলেন গায়িকা সেলেনা গোমেজ। এবার সেই রাজ্যে নতুন ইতিহাস গড়লেন এই শিল্পী। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামের একটি ছবিতে ‘লাইক’ পড়েছে ৪০ লাখেরও বেশি। এর আগে এই ছবি শেয়ারের সাইটে এত ‘লাইক’ আর অন্য কারও ছবিতে পড়েনি। ইনস্টাগ্রামে সেলেনা গোমেজের অনুসারীর সংখ্যা প্রায় ৮ কোটি ৯২ লাখ। ৪০ লাখ ‘লাইক’ পাওয়া ছবিটি সেলেনা পোস্ট করেছেন দুই সপ্তাহ আগে। ছবিতে সুইফটকে একটি কোমল পানীয়র বোতল হাতে দেখা গেছে। বোতলের গায়ে তাঁর গান ‘ম...

‘ভুতু’র শুটিং বন্ধ
‘ভুতু’র শুটিং বন্ধ

ভারতের পশ্চিম বাংলার টেলিভিশন চ্যানেল জি বাংলার দুই ধারাবাহিক ভুতু ও গোয়েন্দা গিন্নির প্রচার যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। চ্যানেলটির কারিগরি কর্মীরা কর্মবিরতিতে যাওয়ায় সামনে শুটিং হবে কি হবে না, তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে চ্যানেল কর্তৃপক্ষ। শুধু জি বাংলাই নয়, স্টার জলসায় কর্মরত কারিগরি কর্মীরাও কাজ বন্ধ করে দিয়েছেন। ফলে এই দুটি ধারাবাহিকসহ ১১টি ধারাবাহিকের শুটিং এখন বন্ধ আছে। এখন ধারাবাহিকগুলোর যে পর্বগুলো দেখানো হচ্ছে, সেগুলো অন্তত দুই সপ্তাহ আগে ধারণ করা। টেকনিশিয়ানরা তাঁদের কাজ...

২০০ পৃষ্ঠার চিত্রনাট্য ছেঁটে ৮০ হলো!
২০০ পৃষ্ঠার চিত্রনাট্য ছেঁটে ৮০ হলো!

আগামী মাসে মুক্তি পাবে হৃতিক রোশনের নতুন ছবি মহেঞ্জো দারো। শুটিংয়ের সময় থেকেই এ ছবি আলোচনার কমতি নেই। তবে আশুতোষ গোয়ারিকরের বিশাল বাজেটের এই ছবিতে কাজ করার ব্যাপারে হৃতিক কিন্তু এক কথাতেই রাজি হয়ে যাননি। তাঁকে রাজি করাতে পরিচালককে মূল চিত্রনাট্য থেকে ছেঁটে ফেলতে হয়েছিল ১২০ পৃষ্ঠা! আশুতোষ প্রথমে মহেঞ্জো দারোর ২০০ পৃষ্ঠার একটি চিত্রনাট্য নিয়ে হৃতিকের কাছে আসেন। সে সময় বন্ধুত্বের খাতিরে পুরো চিত্রনাট্যই পড়তে রাজি হন হৃতিক। পড়ে গল্প ভালোও লাগে তাঁর। কিন্তু তখনই নিজের সম্মতি জানাননি হৃতিক। নির্ম...

লোকার্নো উৎসবে বাংলাদেশের ছবি
লোকার্নো উৎসবে বাংলাদেশের ছবি

আগামী আগস্টে ইউরোপের প্রথম সারির চলচ্চিত্র উৎসব লোকার্নোতে প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্র। ছবিগুলোর মধ্যে থাকবে মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন, কামার আহমাদ সাইমনের শুনতে কি পাও ও রুবাইয়াত হোসেনের আন্ডার কনস্ট্রাকশন। খবর লোকার্নো চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটের। উৎসবে থাকছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবির প্রদর্শনও। এর মধ্যে আছে ইশতিয়াক জিকোর ৭২০ ডিগ্রিজ, আবু শাহেদ ইমনের কনটেইনার ও মেহদি হাসানের আই অ্যাম টাইম। এবারের লোকার্নো চলচ্চিত্র উৎসবে ওপেন ডোরস কার্যক্রমের আওতায় প্রদর্...

কে এই সুন্দরী?
কে এই সুন্দরী?

ছবিটি দেখুন ভাল করে। কাকে দেখছেন? দুম করে প্রিয়াঙ্কা চোপড়া বলার আগে দু’বার ভাবুন। নিঃসন্দেহে ছবির বাঁ-দিকে প্রিয়াঙ্কা চোপড়াই রয়েছেন। কিন্তু ডান দিকে? প্রিয়াঙ্কা? ভুল! বলা হয়, পৃথিবীতে সাত জন মানুষ থাকেন যারা নাকি প্রায় একরকম দেখতে। তবে, সেই মানুষকে খুঁজে পাওয়া নাকি কঠিন কাজ। কিন্তু ছবিতে যাকে দেখছেন, তার ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই ছবি। নাম নভপ্রীত বাঙ্গা। থাকেন আমেরিকার ভ্যাঙ্কুভারে। পেশায় ফিটনেস ব্লগার। কেন নভপ্রীত বাঙ্গার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে,...

ব্যবসায়ী মোগল বনে যাওয়া সুপারমডেলের কথা
ব্যবসায়ী মোগল বনে যাওয়া সুপারমডেলের কথা

মিডিয়া জগতে বেশ পরিচিত মুখ সাবেক সুপারমডেল ক্যাথি আয়াল্যান্ড। কিন্তু সম্প্রতি তার পোশাক-পরিচ্ছদ এবং বাড়ি-গাড়ি মানুষের নজর কাড়ছে। তাকে সবাই সুপারমডেল হিসাবেই জানতেন। কিন্তু ব্যবসায়ী পরিচয়ে কেউ তেমন জানেন না। মডেলিং থেকে ব্যবসায়ী বনে যাওয়া নেই সুন্দরীর সম্পদের নেট মূল্য আধা বিলিয়ন ডলার। এ তথ্য দিয়েছে ফোর্বস। বার্কশায়ার হ্যাথওয়ে কিংবদন্তি ওয়ারেট বাফেটের মতো ধনকুবেরের সঙ্গে তার বন্ধুত্ব। সম্প্রতি রয়টার্সের 'লাইফ লেসনস' সিরিজের মুখোমুখি হয়েছিলেন ক্যাথি। জানিয়েছেন তার অসাধারণ এক জীবনযাত্রার কথা। ত...

একই দিনে মুখোমুখি শাহরুখ-হৃতিক
একই দিনে মুখোমুখি শাহরুখ-হৃতিক

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান আর হৃতিক রোশন হয়তো নতুন কোনো দ্বন্দ্বে জড়াতে যাচ্ছেন। অনেকেই এমন আশঙ্কা করছেন। কারণ, সামনের বছর একই দিনে শাহরুখের ‘রাইস’ ও হৃতিকের ‘কাবিল’ মুক্তি পেতে যাচ্ছে। তবে, এই দ্বন্দ্বের আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিলেন হৃতিক। শাহরুখ খানের ছবি ‘রাইস’ এ বছরেই মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের সময় শাহরুখ চোট পাওয়ায় ছবির মুক্তির দিন পেছাতে হয়েছে। অনেক হিসাব–নিকাশের পর ঠিক করা হলো সামনের বছর ২৬ জানুয়ারি এটি মুক্তি দেওয়া হবে। কিন্তু সেদিনই আবার মুক্তি পেতে যাচ্ছে হৃতিক...

‘ভুতু’, ‘গোয়েন্দা গিন্নি’ বন্ধ হয়ে যাবে?
‘ভুতু’, ‘গোয়েন্দা গিন্নি’ বন্ধ হয়ে যাবে?

ভারতের পশ্চিম বাংলার টেলিভিশন চ্যানেল জি বাংলার সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘ভুতু’, ‘গোয়েন্দা গিন্নি’সহ বেশ কয়েকটি অনুষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। চ্যানেলটির একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, এই চ্যানেলসহ স্টার জলসায় কর্মরত কারিগরি কর্মীদের কর্মবিরতিতে মোট ১০টি ধারাবাহিকের শুটিং বর্তমানে বন্ধ আছে। এ মুহূর্তে সংশ্লিষ্ট যে পর্বগুলো দেখানো হচ্ছে, তা অন্তত দুই সপ্তাহ আগে ধারণ করা। গোয়েন্দা গিন্নি চরিত্রে ইন্দ্রানী হালদারজানা গেছে, ধারাবাহিকগুলোতে কর্মরত কারিগরি কর্...

প্রত্যাবর্তনের অপেক্ষায়...
প্রত্যাবর্তনের অপেক্ষায়...

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা বেশ কিছুদিন ধরেই বিরতিতে আছেন। তবে তাঁর এই বিরতি শুধু অভিনয় থেকেই। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করেছেন দিয়া। বড় পর্দায় ফেরার জন্য এখন উন্মুখ হয়ে আছেন এই অভিনেত্রী। দিয়াকে বড় পর্দায় শেষবার দেখা গিয়েছিল ২০১০ সালে, ‘হাম তুম অউর ঘোস্ট’ ছবিতে। আর ২০১২ সালে ‘জিন্দেগি তেরে নাম’ ছবিতে একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অবশ্য অভিনয় থেকে দূরে থাকলেও এই নায়িকাকে চলতি বছরের মে মাসে ছোট পর্দায় ‘গঙ্গা—দ্য সোল অব ইন্ডিয়া’ নামের একটি অনুষ্ঠানে দেখা গে...

প্রেমিকার সুইসাইড নোট
প্রেমিকার সুইসাইড নোট

বিচ্ছেদের এক সপ্তাহ পরে আত্মহত্যা করেছিলেন হলিউড তারকা জিম ক্যারির প্রেমিকা ক্যাথরিওনা হোয়াইট। মৃত্যুর আগে প্রেমিকের উদ্দেশে লিখে গেছেন একটি চিঠি। সম্প্রতি গণমাধ্যম সেই চিঠিটি প্রকাশ করায় মনঃক্ষুণ্ন হয়েছেন অভিনেতা জিম ক্যারি। সুইসাইড নোটে ক্যাথরিওনা লিখেছিলেন, ‘যদি ভাবো তোমার মতো করে তোমার সঙ্গে থাকতে পারিনি, তাহলে দুঃখিত। আমার সবটুকু তোমাকেই দেওয়ার চেষ্টা করেছিলাম। আমাকে ক্ষমা করে দিয়ো। আমি আসলে এই পৃথিবীর জন্য নই।’ গত বছরের ২৮ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের বাড়িতে পাওয়া যায় আইরিশ রূপস...

‘সবকিছু ফাঁস করে দিয়েছি’
‘সবকিছু ফাঁস করে দিয়েছি’

আমি সবকিছু ফাঁস করে দিয়েছি। রূপের রহস্য, সাজগোজ, কোন অনুষ্ঠানে কী ধরনের পোশাক পরি, কী ধরনের প্রসাধনী ব্যবহার করি—সবই।’ কথাগুলো বলছিলেন আলোচিত অভিনয়শিল্পী পরীমনি। আজ রাত ৯টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সৌন্দর্যচর্চাবিষয়ক অনুষ্ঠান ‘রূপ কথা’। এতে আজকের পর্বের অতিথি পরীমনি। অনুষ্ঠানে কী কী বলেছেন—জানতে চাইলে এভাবেই উত্তর দেন তিনি। কথা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘অনেকের সঙ্গে দেখা হলেই জানতে চান এসব। তাঁদের বলব, আজকের অনুষ্ঠানটি দেখুন। আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাকে আর জিজ্ঞ...

শোলাকিয়ার ঘটনা নিয়ে শাহরুখ যা বললেন...
শোলাকিয়ার ঘটনা নিয়ে শাহরুখ যা বললেন...

ঈদের দিন বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনা অন্যান্য অঙ্গনের মতো বলিউডেও আলোচনায় এসেছে। তবে এ ঘটনা নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে নারাজ বলিউড বাদশা শাহরুখ খান। তিনি বলেন, ‘আমি জানি না, কীভাবে আমার মন্তব্য অন্যরা নেবে।’ আজ সোমবার হিন্দুস্তান টাইমসের খবরে এ কথা বলা হয়েছে। কিশোরগঞ্জের শোলাকিয়া হামলা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহরুখ খান বলেন, ‘এখন আপাতত ঈদ উদ্‌যাপন করতে চাই। আমার কাছে এ বিষয়ে কিছু জানতে চাইবেন না। কারণ, আমি জানি না, আমার মন্তব্য আসলে কীভাবে...

বিয়ে করলেন শ্রাবন্তী
বিয়ে করলেন শ্রাবন্তী

ভারতের টালিউড অভিনেত্রী শ্রাবন্তী আবার বিয়ের পিঁড়িতে বসলেন। গতকাল মুম্বাইয়ের সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিয়ে হয় তাঁর। বছর খানেক প্রেম করার পর তাঁরা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়েতে হাজির হয়েছিলেন টালিগঞ্জের বেশির ভাগ তারকাই। তাঁরা শুভকামনা জানিয়েছেন নতুন এ দম্পতিকে। তবে বিয়ে হয়ে গেলেও শ্রাবন্তী বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন আগামী বছর। এমনটাই জানিয়েছে কলকাতার শীর্ষস্থানীয় দৈনিক আনন্দবাজার। বিয়ের পর টুইটারে একটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। সেখানে লিখেছেন, ‘দ্য রয়্যাল জার্নি বিগানস’। বিয়েতে শ্...

ফুটবল নিয়ে মমতাজের গান
ফুটবল নিয়ে মমতাজের গান

২৪ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। এই আয়োজনের শুভেচ্ছাদূত নির্বাচন করা হয়েছে গায়িকা মমতাজকে। এরই অংশ হিসেবে বিপিএল নিয়ে নির্মিত একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘ফুটবল ফুটবল, আওয়াজ উঠেছে চল। জমবে লড়াই, হবে কোলাহল। বল বল বল, গলা ছেড়ে বল, লেটস শাউট ফর ফুটবল’। এমন কথার গানটির ভিডিওচিত্রের শুটিং সম্প্রতি বঙ্গবন্ধু স্টেডিয়ামে ধারণ করা হয়। এই মুহূর্তে মমতাজ আছেন লেবাননে। দেশ ছাড়ার আগে তিনি প্রথম আলোকে বলেন, ফুটবলের হারানো জোয়ার ফিরিয়ে আনতে এমন উদ্যোগের সঙ্গী হতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসি...

খেলায় খেলায় হতাশামুক্ত
খেলায় খেলায় হতাশামুক্ত

বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন লাগাতার কাজ করে চলেছেন। বলিউডে তো বটেই, কিছুদিন আগে হলিউডেও তাঁর প্রথম ছবির কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। অথচ একসময় ভীষণ ভেঙে পড়েছিলেন দীপিকা। টানা দুই বছর চরম হতাশায় কেটেছে তাঁর। সেই দিনগুলো তাঁর জন্য মোটেও সুখকর ছিল না। এমন হতাশা কীভাবে কাটিয়ে উঠলেন, নিজেই তা ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। এই পিকু তারকা যে খুব ভালো ব্যাডমিন্টন খেলেন, তা হয়তো অ​েনকেরই জানা। বাবা ব্যান্ডমিন্ট​েন বিশ্বচ্যাম্পিয়ন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কা​ছ থেকে পেয়েছেন এই খেলার নেশ...

সানির ভয়, জীবনটা এমন থাকবে তো?
সানির ভয়, জীবনটা এমন থাকবে তো?

ভয় পেয়েছেন সানি লিওন। অভিনয় কেরিয়ার শেষে কী করবেন, তা নিয়ে চিন্তায় তিনি। ভয়, জীবনটা এমনই থাকবে তো? বলছেন, জীবনে নানা রকম সময় আসে। এখন সময় ভাল যাচ্ছে বলে আজীবন তেমনই সুখের সময় থাকবে, এমন ভাবার কোনো মানে হয় না। তাই যখন সময় অনুকূল, তখনই ভবিষ্যতের কথা ভাবতে হয়। এখন সানির বৃহস্পতি তুঙ্গে। সম্প্রতি, শাহরুখ খানের সঙ্গে রইস ছবিতে একটি আইটেম নম্বরে কাজ করেছেন। একের পর ছবির অফারও আসছে। তা নিয়ে উচ্ছ্বসিত হলেও আগামী দিনের কথা এখন থেকেই ভাবছেন তিনি। সম্প্রতি একটি সানি ও তাঁর স্বামীর সংস্থা বাজারে এনেছে ‘‌ল...

আমি মহিলা, আমার স্তন আছে : গর্জে উঠলেন পর্ণ মিত্র
আমি মহিলা, আমার স্তন আছে : গর্জে উঠলেন পর্ণ মিত্র

বলিউডের হোক বা টলিউড, কিংবা অচেনা মুখের কোনও আধুনিক মহিলা। সমস্যাটা সবার ক্ষেত্রেই এক। সমাজের সংকীর্ণ মানসিকতা। দীপিকা পাডুকোনের পর এবার এই একই সমস্যার স্বীকার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পর্ণ মিত্র। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন পর্ণ। এরপর সেই ছবিতে কুরুচিকর কিছু কমেন্ট আসে। কটুক্তিতে ভরে যায় ছবির কমেন্ট স্পেস। পর্ণর শরীর নিয়ে অনেকে মন্তব্য করেন কমেন্টে। বিষয়টিতে স্বভাবতই চটে যান অভিনেত্রী। বিষয়টি এড়িয়ে না গিয়ে এর যোগ্য জবাব দেন তিনি। একই ছবি পোস্ট করে তাতে তিনি লেখেন, "আমার শেষ ছব...

আসছে ‘গহন যাত্রা’
আসছে ‘গহন যাত্রা’

ঢাকার মঞ্চে আসছে আরেকটি নতুন নাটক। পদাতিক নাট্য সংসদ প্রযোজনা করেছে নতুন নাটক ‘গহন যাত্রা’। এটি দলটির ৩৯তম প্রযোজনা। সোমবার সন্ধ্যায় এ নাটকটির বিশেষ প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে। ‘গহন যাত্রা’ নাটকটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশনায় রয়েছেন সুদীপ চক্রবর্তী। অভিনয় করেছেন একজন, শামছি আরা সায়েকা। নাটকটির নির্দেশক সুদীপ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘এক কথায় বলতে গেলে এটি সহিংসতার বিপরীতে শান্তিকামী মানুষের নাট্য আখ্যান।’ যেখানে দেখা যায় একটি ভূখণ্ডের কোনো এক স্থানে জন্ম ন...