নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফেরদৌস। ছবির নাম ‘শ্যাওলা’। যৌথভাবে ছবিটি পরিচালনা করবেন এহসান ও বাপ্পী। কাল রোববার ঢাকার একটি রেস্তোরাঁয় ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। ‘শ্যাওলা’ ছবিতে ফেরদৌস অভিনয় করবেন একজন মাঝির চরিত্রে। ফেরদৌস বললেন, ‘গ্রামের কুসংস্কারের নানা দিক ছবিটির মাধ্যমে তুলে ধরা হবে। গ্রাম বাংলার খুবই সহজ-সাধারণ একটি গল্প এটি। এই ধরনের গল্পের ছবিতে এর আগেও আমার কাজ করা হয়েছে। এখন তরুণ এই দুই পরিচালক কীভাবে গল্পটিতে আমাকে উপস্থাপন করেন সেটাই দেখার বিষয়। তবে ছবিটি...