সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছেন বলিউড তারকা ইরফান খান। এতে চারদিকে গুঞ্জন রটতে শুরু করেছে। হলিউড-বলিউড মাতিয়ে তবে কি এবার রাজনীতিতে নামছেন ইরফান? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও লালু প্রসাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইরফান খান। ফলে এই অভিনেতা রাজনীতিতে যোগ দিচ্ছেন কি না এ ধরনের প্রশ্ন ওঠা স্বাভাবিক। তিনিও সাফ জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে তাঁর কোনো আগ্রহ নেই। ভারতের ইটিভির বার্তা প্রধান জগদীশ চন্দ্র এক সাক্ষাৎকারে এ বিষয়ে জানত...