নাসিরুদ্দিন শাহভারতের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলিউডের প্রয়াত অভিনেতা রাজেশ খান্নাকে ‘দুর্বল অভিনেতা’ বলায় তাঁর ওপর বেজায় খেপেছেন রাজেশকন্যা টুইঙ্কেল। নির্মাতা করণ জোহরসহ অনেকেই নাসিরুদ্দিনের এধরনের মন্তব্য ভালোভাবে নেননি। অবশেষে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন নাসিরুদ্দিন। নাসিরুদ্দিন শাহ ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমার বক্তব্যকে যাঁরা ব্যক্তিগতভাবে নিয়েছেন, তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আসলে রাজেশ খান্নাকে অপমান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না।’ তবে ত...