স্ট্রোক, হার্ট অ্যাটাক, নানা ধরনের ক্যান্সার, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা, জটিল মানসিক সমস্যা ইত্যাদিতে আক্রান্ত হওয়ার হার আগের তুলনায় অনেক বেড়েছে। নারীদের তুলনায় পুরুষদের ক্ষেত্রে এ হার আরও বেশি। এর কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন। সুপুরুষ হতে প্রয়োজন শুধু সচেতনতা আর ইচ্ছাশক্তি। এখানে বিশেষজ্ঞদের দেয়া সে ধরনের ১০টি পরামর্শ তুলে ধরা হলো, যা আপনাকে সুপুরুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। স্বাস্থ্যসম্মত খাবার খান: পুষ্টিকর খাবার শরীরকে সতেজ, স্বতঃস্ফূর্ত রাখার পাশাপাশি বেশকিছু অসুখকে দূরে রাখে। শরীরের র...