তিনটি ব্যর্থ বিয়ে নিয়ে এবার খোলামেলা কথা বললেন মালয়ালম অভিনেত্রী মীরা বাসুদেবান। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, জীবনের ১৭টি গুরুত্বপূর্ণ বছর তিনি ‘তিনটি বিয়ের পেছনে নষ্ট’ করেছেন। এই তিন বিয়ে জীবনটাই ধ্বংস করে দিয়েছে। তাঁর কথায়, সেই সময়টুকু যদি নিজের ক্যারিয়ার, পরিবার বা ব্যক্তিগত উন্নয়নে ব্যয় করতেন, তাহলে জীবন অন্য রকম হতে পারত। ২০০৩ সালে ‘রুলস: পেয়ার কা সুপারহিট ফরমুল’ মিলিন্দ সুমনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান মীরা। পরে মালয়ালম সিনেমায় নিজের আলাদা জায়গা তৈ...