বলা হয়ে থাকে, বাঙালি নারী ঝুমকার প্রেমে পাগল। ইতিহাস বলছে, আসলে ট্রেন্ডটা ঠিক হয় রুপালি পর্দার প্রভাবে। নায়িকাদের ঝুমকা-সাজই কোথাও ছড়িয়ে যায় আমজনতার সাজ কাহনে। খুব বেশি দিন হয়নি বিয়ের পর বলিউড তারকা বিদ্যা বালনের ঝুমকাও নজর কেড়েছিল সবার। বলিউডে বোধ হয় যে একমাত্র নায়িকা পশ্চিমি ফ্যাশনের স্রোতে গা এলাননি, তিনি বিদ্যা বালান । বিদ্যা কি জানিয়েছেন জানেন? একসময় নাকি পাঁচ টাকা জোড়ার ঝুমকা কিনে পরেছেন তিনি। বেশি সাজতে ইচ্ছে না করলে ছোটবেলায় মা–বাবার বানিয়ে দেওয়া ছোট্ট ছোট্ট ঝুমকাও তিনি পরেন বলে বি...