পার্ক অথবা অন্য কোনো জায়গায় বেড়াতে গেলে চানাচুরওয়ালার কাছ থেকে আমরা কাঁচা ছোলা কিনে খাই। এটি যেমন সুস্বাদু, তেমনই পেটও ভরে যায়। কিন্তু কাঁচা ছোলার পুষ্টিগুণ সম্পর্কে আমরা অনেকেই খুব ভালোভাবে অবগত নই। উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ খাবার ছোলা। কাঁচা, সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায়। কাঁচা ছোলায় রয়েছে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ভিটামিন-এ, ভিটামিন- বি১, এবং বি২, খনিজ লবণ, ম্যাগনেশিয়াম ও ফসফরাস। আরও আছে প্রচুর পরিমাণে ক্যালরি, যা দীর্ঘক্ষণ ধরে শরীরে শক্তির জোগান দিতে কার্যকর ভূমিকা...